হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ায় রাজীব বন্দোপাধ্যায়ের র্যালি আটকে দিলো পুলিশ। বাঁকড়ার খেজুরতলায় র্যালির শুরুতেই পুলিশের ব্যারিকেডে আটকে গেলেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায় ও সেন্ট্রাল ইলেকশন কমিটি মেম্বার তথা বিহারের শিল্প মন্ত্রী শাহনওয়াজ হোসেন। যার ফলে বেশ কিছুক্ষনের জন্যে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। এদিন মিছিল বাঁকড়ার ভিতরে গেলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে মিছিলের পথ রোধ করা হয় বলে বিজেপির অভিযোগ। এদিন ব্যারিকেডের সামনেই বক্তৃতা দেন শাহনওয়াজ হোসেন। তিনি জানান, কাশ্মীরে তিনি সভা করতে পারেন, কিন্তু বাংলায় তাঁদের গতি রোধ করা হচ্ছে। অনুমতি নেওয়া সত্বেও বিজেপি প্রার্থীকে প্রচার করতে দেওয়া হচ্ছে না এটা কোন আইন। আসলে বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রার্থীকে কিভাবে তাঁর নির্বাচনী ক্ষেত্রে প্রচার করতে বাধা দিতে পারে পুলিশ ?
Related Articles
রাজ্যে কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ল ১৫ই জুন পর্যন্ত , ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ মে:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে জারি হওয়া কঠোর বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে। ১৫ ই জুন পর্যন্ত ওই কঠোর বিধি-নিষেধ জারি থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করেছেন। তিনি বলেন কঠোর বিধি-নিষেধ জারি করায় রাজ্যে করোনার প্রকোপ বেশ কিছুটা কমেছে। তাই এখন আরো কিছুদিন তা চালিয়ে যাওয়া হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড যতদূর […]
আজ উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা। সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- আজ মঙ্গলবার মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে উত্তর হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরায়। কোন অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি রাখবেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। এর পাশাপাশি সালকিয়া বাঁধাঘাট চত্বর সহ উত্তর […]
হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি।
কলকাতা , ২১ অক্টোবর:- হাইকোর্টের নির্দেশ মতো পুজো মন্ডপ থেকে ১০ মিটার দূরে ব্যারিকেট করে দিল সল্টলেক বিজে ব্লক পুজো কমিটি। সল্টলেকের বিজে ব্লকের পুজো এবার জমিদার বাড়ির নাট মন্দিরের আদলে করা হয়েছে। এবার ৩৭ বছরে পড়ল বিজে ব্লকের পুজো। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনেই পুজোর তোড়জোড় করা হচ্ছিল এমনটাই জানান পুজো উদ্যোক্তারা। মানুষের সঙ্গে […]







