হাওড়া ,১৪মার্চ:- ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার ডোমজুড়ের রুদ্রপুর এলাকায়। রাতের অন্ধকারে রুদ্রপুর এলাকায় গতকাল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি হোর্ডিং এবং ব্যানার কেউ বা কারা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। সেই ব্যানারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। ব্যানারে প্রার্থীর নামে প্রচার করা হয়েছিল। এছাড়া সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ গত দশ বছরের উন্নয়নের বিভিন্ন খতিয়ান লেখা ছিল ওই হোর্ডিংয়ে। এই ঘটনায় আজ সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলের চক্রান্তে এই ঘটনা ঘটেছে। যদিও বিজেপির তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে অন্য বিরোধী রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া, এটা তাদের দলের সংস্কৃতি নয়। এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। গোটা ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে।
Related Articles
হৃদরোগে আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী বলবীর সিং, উপসর্গ থাকায় করোনা পরীক্ষা।
স্পোর্টস ডেস্ক১৩ মে:- জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কিছুদিন আগে চন্ডীগড়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অলিম্পিকে ভারতের হয়ে তিনবারের সোনাজয়ী হকি খেলোয়াড় বলবীর সিং। কিংবদন্তি বলবীরের জ্বর ছিল। জ্বর এই মুহূর্তে করোনার প্রধান উপসর্গ। সেই কারণেই অলিম্পিকে সোনাজয়ী হকি তারকার জীবনের ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বলবীর সিং সিনিয়ারের করোনা পরীক্ষা করা […]
ঘরের কাজে ব্যস্ত ঋদ্ধি, ফিটনেসচর্চা ও মালির ভূমিকায় শ্রীবৎস।
সৌরভ রায়,৭ মে:- করোনা পরিস্থিতিতে আইপিএল এর ভবিষ্যত অনিশ্চিত। এ বছরে আদৌ টুর্নামেন্ট হবে কিনা কোনও ঠিক নেই। আইপিএল হলে এখন চার-ছয় হাঁকিয়ে বা ভালো উইকেট কিপিং করে দর্শকদের আনন্দ দিতেন তাঁরা। কিন্তু এখন ক্রিকেট থেকে অনেক দূরে বাড়িতেই সময় কাটাচ্ছেন ভারতীয় দলের সেরা উইকেটরক্ষক তথা বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা ও বাংলার উইকেটরক্ষক শ্রীবৎস […]
আগামী ৬ই সেপ্টেম্বর সব গ্রন্থাগার খোলার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- জনসাধারণের কাছে গ্রন্থাগার পরিষেবা পৌঁছে দিতে আগামী সোমবার ৬সেপ্টেম্বর থেকে জেলায় সমস্ত সরকারি ও সরকার পোষিত সাধারণ গ্রন্থাগারগুলি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড বিধি মেনে সপ্তাহে তিনদিন সোম, বুধ, ও শুক্রবার লাইব্রেরী খোলা রাখতে হবে। সম্প্রতি গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরীর পৌরোহিত্য আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই দপ্তর থেকে এই মর্মে […]







