কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার পার্শ্বশিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকদের ভাতা বাড়িয়েছে। এবার থেকে বছরে তাদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। অর্থ দফতরের সম্মতিক্রমে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতার হার কার্যকর হচ্ছে বলে শিক্ষা দফতর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্য়ালয়ের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, বিশেষ শিক্ষক, PBSSM এবং SSK, MSK-এর সম্প্রসারক সকলেই এই সুবিধা পাবেন। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি মেনে তাদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের জন্য অবসরকালীন ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
করোনা বিধি মেনে বুধবার থেকে খুলছে মল , খোলার আগে স্যানিটাইজের ছবি দেখা গেল হাওড়ায়।
হাওড়া, ১৫ জুন:- ১৬ জুন বুধবার থেকে খুলতে চলেছে শপিং মল। কোভিড পরিস্থিতিতে কার্যত লকডাউনের জেরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে করোনা বিধিনিষেধ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই খুলবে শপিং মল। মল খোলার সরকারি নির্দেশ আসার পর মঙ্গলবার সকাল থেকেই হাওড়ার এক অভিজাত শপিং মলেও শুরু হয়েছে মল খোলার আগে শেষ মুহুর্তের প্রস্তুতি। মলে […]
এবার থেকে রাজ্য সরকারি পেনশন প্রাপকরা বেসরকারি ব্যাংকেও পেনশন একাউন্ট খুলতে পারবেন।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- রাজ্য সরকারি পেনশন প্রাপকদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারি এবং সরকার পরিচালিত সংস্থার কর্মী রা চাইলে বেসরকারি ব্যাংকে ও পেনশন অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারিবারিক পেনশন প্রাপক রাও এক ই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার মধ্যে পেনশন প্রাপক রা চাইলে […]
তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ২৯ জানুয়ারি:- তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফার চিঠি পাঠান রাজীব। তার আগে আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। ডোমজুড়ের বিধায়ক ছিলেন রাজীব। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজীব। বিধানসভায় মন্ত্রী হিসেবে তিনি […]







