কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার পার্শ্বশিক্ষক, সহায়ক, শিক্ষাবন্ধু, চুক্তিভিত্তিক শিক্ষক ও বিশেষ শিক্ষকদের ভাতা বাড়িয়েছে। এবার থেকে বছরে তাদের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। অর্থ দফতরের সম্মতিক্রমে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই বর্ধিত ভাতার হার কার্যকর হচ্ছে বলে শিক্ষা দফতর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্য়ালয়ের পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু, বিশেষ শিক্ষক, PBSSM এবং SSK, MSK-এর সম্প্রসারক সকলেই এই সুবিধা পাবেন। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের শেষ অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের সময় মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি মেনে তাদের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের জন্য অবসরকালীন ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
এফ ডি ব্লকের পুজো মন্ডপ পুড়ে ছাই
কলকাতা , ২৮ অক্টোবর:- ভাসানের দিনের সকালেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল এফ ডি ব্লকের পুজো মন্ডপ। বুধবার ভোর সোয়া ছয়টা নাগাদ মন্ডপের পিছনে অবস্থিত কমিউনিটি হলের দিক থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান সুরক্ষা কর্মিরা। গত ৪ দিন প্রবল গরমের কারণে মন্ডপ এমনিতেই শুষ্ক ছিল। ফলে এদিনের সকালের ওই আগুনের লেলিহান শিখা গোটা মন্ডপকে […]
গুন্ডামি , মাস্তানি নিয়েই অর্জুন সিংয়ের পরিচয় -শেওরাফুলিতে বিস্ফোরক দিলীপ যাদব।
হুগলি , ২৭ জুলাই:- গুন্ডামি মাস্তানি নিয়েই অর্জুন সিংয়ের পরিচয় । সোমবার শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে এভাবেই বিজেপি সাংসদ কে একহাত নিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব । বিজেপি সাংসদ কে একহাত নিয়ে দিলীপ অভিযোগ করে বলেন , লোকসভা ভোটের পর থেকেই গঙ্গার উলটো দিকে খুন জখম সন্ত্রাস চলছিল । পুলিশ প্রশাসন সক্রিয় হতে সেখানে […]
হাওড়ায় সাফাই কর্মীদের সমস্যা মেটার বিষয়ে আশাবাদী মন্ত্রী অরূপ রায়।
হাওড়া ,৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ করা হয়নি সাফাই কর্মীদের। নির্বাচিত বোর্ড না থাকায় হাওড়া পুরসভায় একের পর এক প্রশাসক পাল্টানো হয়েছে। দফায় দফায় সাফাই কর্মীরা তাদের এই দাবি জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই সাফাই কর্মীরা গত তিনদিন সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন হাওড়া শহরে। এতে কার্যত নরকের চেহারা […]








