কলকাতা , ১১ ফেব্রুয়ারি:- সামাজিক কল্যাণের সঙ্গে যুক্ত যে সব স্বেচ্ছাসেবী সংস্থা এবং ধর্মীয় সংগঠন বিভিন্নভাবে মানুষকে পরিসেবা দিচ্ছে আগামী দিনে রাজ্য সরকার তাদের পাশে থাকবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ দক্ষিণ কলকাতার আলিপুর এর উত্তীর্ণ মঞ্চে এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি বলেন আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে সরকার গঠন করলে রাজ্য সরকার সব রকমের সহায়তা করতে তাদের পাশে থাকবে। এইজন্যেই সব ধরনের সংগঠন এর কাছ থেকে তিনি দ্রুত তাদের সম্বন্ধে লিখিতভাবে বিস্তারিত তথ্য চেয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন এই সরকার বিভিন্ন রকম ভাবে মানুষকে লুট করছে। এখানে কোনভাবেই এনআরসি সিএএ আইন লাগু করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।
Related Articles
কমিশনে সংযুক্ত মোর্চা।
কলকাতা , ২২ এপ্রিল:- কোভিড প্রোটোকল না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হোক। কমিশনে দাবি জানালো সংযুক্ত মোর্চা। কলকাতায় আজ কমিশনে লিখিত অভিযোগ জানালো মোর্চা। এদিন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিআইএম নেতা শমীক লাহিড়ী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ জানান কোভিড প্রটোকল না মেনে প্রচার অব্যাহত। এদিন মালদায় মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করে সেটাই প্রমাণ করেছেন। […]
পেট্রোল , ডিজেলের মূল্যবৃদ্ধি স্বত্বেও রাজপথে নেমেছে সরকারি বাস , দাবি পরিবহন মন্ত্রীর।
কলকাতা, ৩ জুলাই:- ডিজেল, পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সত্যেও সরকারি বাস পথে নেমেছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কোলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, কেন্দ্র এভাবে জ্বালানির দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে গোটা দেশকে সংকটের মুখে ফেলেছে। এদিকে, পয়লা জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী […]
খেলা হবে টি-শার্ট ঝাড়গ্রাম বাজারে বিক্রি তুঙ্গে
ঝড়গ্রাম , ১২ মার্চ:- এবারের নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন বলেই দাবি রাজনৈতিক মহলের। নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই সুর ” খেলা হবে “। মিটিং, মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গায় খেলা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান শোনা গিয়েছে। “খেলা হবে ” এই স্লোগান আরও একধাপ এগিয়ে […]






