চিরঞ্জিত ঘোষ , ১১ ফেব্রুয়ারি:- ডানকুনি থানার ভাদুয়া এলাকায় প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় আগুন। ঘটনাস্হলে দমকলের তিনটি ইঞ্জিন। হতাহতের কোনো খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে কারখানায় ক্ষতির পরিমাণ জানা যায়নি। সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই ধোঁয়া দেখতে পায় কারখানার কর্মীরা। প্রাথমিকভাবে তারা নিজেরাই হাত লাগায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে খবর দেওয়া হয় দমকল এ। দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে কাজ করে। বিকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে যাবে না। ভয় একটাই সংকীর্ণ এলাকা , পাশাপাশি প্রচুর কারখানা ও পেট্রোল পাম্প থাকায় বড়সড় বিপদের আশঙ্কা ছিলই। ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। কারখানার নিজস্ব আগুন প্রতিরোধের ব্যাবস্থা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
Related Articles
বেলুড়ে তোলার টাকা না পেয়ে ওষুধ ব্যবসায়ীর উপর হামলা।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- দাবিমতো টাকা পয়সা না দেওয়ায় হাওড়ার বেলুড়ে এক ওষুধ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। হামলার ঘটনায় প্রাক্তন এক কাউন্সিলর ঘনিষ্ঠ লোকজনেরা জড়িত বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীর কাছে দীর্ঘদিন ধরে টাকা-পয়সার দাবি করা হচ্ছিল। তা না দেওয়ায় মারধর করা হয়। অন্যদিকে, এসবের […]
তিন শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন – মুখ্যমন্ত্রী।
কলকাতা ,২১ ডিসেম্বর:- জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় রাজ্য পুলিশের তিন শীর্ষ আধিকারিক কে সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। তিনি বলেন সংবিধানে এর সংস্থান থাকলেও পশ্চিমবঙ্গের আগে অন্য কোন রাজ্যে এমনটা ঘটে নি। একমাত্র জরুরি অবস্থার সময় রাজ্য কে এড়িয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি […]
নিয়োগ দুর্নীতির তদন্তে কৃষ্ণনগরে পুরো প্রধানের বাড়িতে সিবিআই।
কৃষ্ণনগর, ৮ অক্টোবর:- পৌরসভা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে নদীয়ার কৃষ্ণনগরে সিবিআই এর প্রতিনিধিদল। কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন পৌরপতি অসীম সাহার বাড়িতে সকাল সাড়ে ১১ টা নাগাদ ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল হানা দেয়। প্রসঙ্গত ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত কৃষ্ণনগর পৌরসভা নিয়োগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল […]








