অঞ্জন চট্টোপাধ্যায়,২২ জানুয়ারি:- তিন মাস আগেও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তাচ্ছিল্যের নাম ছিল নাইজেরিয়ান ক্রোমা । ইস্টবেঙ্গলকে কলকাতা লীগে হারিয়ে নিজেকে ইন্ডিয়ান মেসি বলেছিলেন । সেই নিয়ে কত কথা লাল হলুদ সমর্থকদের। ক্রোমা র স্ত্রী পূজা কে ইস্টবেঙ্গল ম্যাচ এ খারাপ কথা শুনতে হয় তিনি বলেছিলেন আর আসবেন না ইস্টবেঙ্গল মাঠে। তবে ক্রোমা তেমন কিছু বলেন নি। বরং বদলি হিসেবে ক্রোমাকে আনা হচ্ছে ডিফেন্ডার না হলেও এই মুহূর্তে আনকোরা বিদেশী আনতে চাইছিলেন না কর্তারা । তাই আক্রমণ কে শক্ত করতে ডাক পড়লো এই বিদেশীর। তাছাড়া দুই প্রধান এ খেলার ফলে সমর্থকদের সেন্টিমেন্টও বোঝেন ক্রোমা।
তাই ক্রোমা কে নেওয়া হলো। অতীত এ ক্রোমা ইস্টবেঙ্গল এ খেললেও তাকে সুযোগ দেওয়া হয় নি সেভাবে। পিয়ারলেস কে কলকাতা লীগে চ্যাম্পিয়ন করা এই বিদেশি জানান, মালয়েশিয়াতে সমস্যা ছিল তাই কলকাতা এলাম। ভবানীপুরেও অফার ছিল তবে ইস্টবেঙ্গল ডাকলো বলে এলাম । ভালো লাগছে বড়ো ক্লাব এ এসে। ওদের হয়ে গোল করার চেষ্টা করবো। আগামী মে মাস অথাৎ কোয়েস যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্রোমার চুক্তি শেষ হবে। এদিকে পরের সপ্তাহে যোগ দেবেন ইস্টবেঙ্গল এ নতুন কোচ। সূত্রের খবর মোহনবাগান এর প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফার সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে । লালহলুদ কর্তাদের শেষ মুহূর্তে বড়ো কিছু না হলে মরক্কোর কোচকে ডিকাদের কোচ এর পদে দেখা যাবে।Related Articles
কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল ধর্ণায় বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ এপ্রিল:- নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পর টুইট করে জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আগামীকাল দুপুর বারোটায় ময়দানের গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তিনি। Post Views: 407
তৃণমূলের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরে আগামীকাল রিপোর্ট কার্ড প্রকাশ করবে দল।
কলকাতা , ৯ ডিসেম্বর:- গত দশ বছর ধরে মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার কী কাজ করেছে তার যাবতীয় খতিয়ান তুলে ধরে আগামীকাল দলের তরফে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর গত এক দশকে কন্যাশ্রী, সবুজ সাথী স্বাস্থ্যসাথীর মতো বিভিন্ন প্রকল্পের সুফল ওই রিপোর্ট কার্ডে তুলে ধরা হবে। কলকাতায় সরকারের প্রথম […]
তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।
হুগলি,১৪ জানুয়ারি:- তুলো বোঝাই লড়িতে আগুন ডানকুনিতে।মঙ্গলবার সন্ধ্যায় ডানকুনি টি এন মুখার্জী রোডে ওঠার আগে তুলো বোঝাই লড়িতে ওভারহেডের বিদ্যুতের তারের সাথে সংযোগ হওয়াতে আগুন ধরে যায়,দাউ দাউ করে জ্বলতে থাকে লড়িটি।লড়িতে থাকা সমস্ত তুলো পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।রাস্তার মাঝখানে লড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে […]






