অঞ্জন চট্টোপাধ্যায়,২২ জানুয়ারি:- তিন মাস আগেও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তাচ্ছিল্যের নাম ছিল নাইজেরিয়ান ক্রোমা । ইস্টবেঙ্গলকে কলকাতা লীগে হারিয়ে নিজেকে ইন্ডিয়ান মেসি বলেছিলেন । সেই নিয়ে কত কথা লাল হলুদ সমর্থকদের। ক্রোমা র স্ত্রী পূজা কে ইস্টবেঙ্গল ম্যাচ এ খারাপ কথা শুনতে হয় তিনি বলেছিলেন আর আসবেন না ইস্টবেঙ্গল মাঠে। তবে ক্রোমা তেমন কিছু বলেন নি। বরং বদলি হিসেবে ক্রোমাকে আনা হচ্ছে ডিফেন্ডার না হলেও এই মুহূর্তে আনকোরা বিদেশী আনতে চাইছিলেন না কর্তারা । তাই আক্রমণ কে শক্ত করতে ডাক পড়লো এই বিদেশীর। তাছাড়া দুই প্রধান এ খেলার ফলে সমর্থকদের সেন্টিমেন্টও বোঝেন ক্রোমা।
তাই ক্রোমা কে নেওয়া হলো। অতীত এ ক্রোমা ইস্টবেঙ্গল এ খেললেও তাকে সুযোগ দেওয়া হয় নি সেভাবে। পিয়ারলেস কে কলকাতা লীগে চ্যাম্পিয়ন করা এই বিদেশি জানান, মালয়েশিয়াতে সমস্যা ছিল তাই কলকাতা এলাম। ভবানীপুরেও অফার ছিল তবে ইস্টবেঙ্গল ডাকলো বলে এলাম । ভালো লাগছে বড়ো ক্লাব এ এসে। ওদের হয়ে গোল করার চেষ্টা করবো। আগামী মে মাস অথাৎ কোয়েস যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্রোমার চুক্তি শেষ হবে। এদিকে পরের সপ্তাহে যোগ দেবেন ইস্টবেঙ্গল এ নতুন কোচ। সূত্রের খবর মোহনবাগান এর প্রাক্তন কোচ করিম বেঞ্চারিফার সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে । লালহলুদ কর্তাদের শেষ মুহূর্তে বড়ো কিছু না হলে মরক্কোর কোচকে ডিকাদের কোচ এর পদে দেখা যাবে।Related Articles
হুগলিতে লকেটের সমর্থনে প্রচারে হেমন্ত বিশ্বকর্মা।
হুগলি, ১০ মে:- সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছে সুপ্রিমকোর্ট আর হাইকোর্ট তার উপর ভরসা করে বসে আছে। আপনি কেন সেই তদন্তকে টেম্পারিং করছেন। এটা বাংলাকে বদনাম করার কাজ নয়। বাংলার মা বোনেদের ন্যায় দেওয়ার কাজ। আপনি কেন স্টিং অপারেশন করছেন […]
ফের সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত যুবক।
হাওড়া, ১৭ আগস্ট:- রবিবার হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত হয়েছিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা এক ব্যক্তি। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ফের সেই সাঁতরাগাছি ব্রিজেই চিনা মাঞ্জায় জখম হলেন আরেক ব্যক্তি। কাকতালীয় ভাবে হলেও এদিনের ঘটনায় জখম ব্যক্তিও হাওড়ার বাগনানের বাসিন্দা বলে জানা […]
বিধায়কের জনসংযোগের দ্বিতীয় দিনেও ক্ষোভ!
হুগলি, ২১ নভেম্বর:- হয়নি পাইনি বিধাককে সামনে পেয়ে অভিযোগ অনুযোগ গ্রামবাসীদের। লোকসভা ভোটে কেন হার কারন খুঁজতে জনসংযোগ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। আজ দ্বিতীয় দিনে কোদালিয়ার সিংহিবাগান এলাকায় যান তৃনমূল বিধায়ক। সেখানেই ভোটারদের কাছে শুনতে হয় উন্নয়ন হয়নি। সরকারি প্রকল্পের সুবিধা পাননি অনেকেই। রাস্তা হয়নি, পানীয় জলের সমস্যা নিকাশি হয়না ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। সিংহিবাগানের […]








