হুগলি , ৫ ফেব্রুয়ারি:- এই মুহূর্তে বিধানসভা ভোটের আগে একটাই স্লোগান মানুষের মুখে মুখে ঘুরছে সেটা হলো খেলা হবে।আর সেই খেলা হবে স্লোগানকে সামনে রেখে কোন্নগরে বিশাল মিছিল করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।এদিন ডিজে বাজিয়ে খেলা হবে গান চালিয়ে কোন্নগর শহর জুড়ে বিশাল মিছিল করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।এরপর কোন্নগরে বাটার মোড়ে দলত্যাগী উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করে তৃণমূল।উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদানের পরেই যেন তেতে উঠেছে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল দলের নেতা কর্মীরা।বিভিন্ন জায়গায় পাপ বিদায় হয়েছে স্লোগানে সোচ্চার হয়েছে তৃণমূল।তারপর আবার এদিন তৃণমূল নেতা কর্মীরা খেলা হবে স্লোগানে ডিজে বাজিয়ে কোন্নগরে মিছিল করায় তৃণমূলের একটার বার্তাই দিলো বলে মনে করছে রাজনৈতিক মহল।আর বিশেষত দেখা যাচ্ছে যারা বিশেষ করে প্রবীর ঘোষাল অনুগামী বলে পরিচিত ছিল তারাই এখন শুধুই দিদির অনুগামী।
Related Articles
কোন্নগরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর পুরসভা।
হুগলি,১৩ এপ্রিল:- কোন্নগর এর এক আবাসনে এক ডাক্তারের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে রবিবার।সেই খবর জানতে পাড়ার পরেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলো কোন্নগর পুরসভা।সোমবার সকাল থেকেই আবাসনের প্রত্যেকটি ঘর,লিফ্ট,গ্যারেজ সানিটাইজ করার কাজ শুরু করে কোন্নগর পুরসভা।এদিন পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী বলেন এই আবাসনের দিকে তাদের বিশেষ নজর থাকবে।এবং আবাসিকদের ১৪ দিন কোয়ারেন্টাইন এ থাকতে বলা […]
জনবহুল এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে জি টি রোড অবরোধ করে বিক্ষোভ।
হুগলি, ৩১ মে:- একেবারে জনবহুল এলকায় করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার, এই খবর শোনা মাত্র জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা।এলাকায় পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসায় তাদের কে কোয়ারেন্টাইন সেন্টারে রাখবে বলে বেশ কয়েকটি কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেয় শ্রীরামপুরের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত।সেই মতে চারটি কোয়ারেন্টাইন এর মধ্যে শ্রীরামপুর ই এস আই হাসপাতাল সংলগ্ন […]
মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের , ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন।
অঞ্জন চট্টোপাধ্যায়,৮ ফেব্রুয়ারি:- মারিওর সঙ্গে বৈঠক লালহলুদ কর্তাদের ফিরছে ক্লাবের মাঠে অনুশীলন শতবর্ষে অবনমনের মুখে ইস্টবেঙ্গল। এই অবস্থায় কোয়েসের সঙ্গে বিবাদ ভুলে দলের হাল ধরতে আসরে নামলেন লাল-হলুদের কর্তারা। আইজল ম্যাচ হারের পরই শনিবার দুপুরে কোচ মারিও, সহকারী কোচ বাস্তব রায় আর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদারকে নিয়ে ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ক্লাবের মধ্যে বৈঠক। […]






