কলকাতা , ৫ ফেব্রুয়ারি:- আগামী সপ্তাহ থেকে চালু হতে চলা স্কুলে সংক্রমণ প্রতিরোধে একগুচ্ছ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। প্রতিটি স্কুলে একটি করে আইসোলেশন কক্ষ রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে।এর পাশাপাশি ২৮ পাতার এই নির্দেশিকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক, জেলা বিদ্যালয় পরিদর্শক এবং প্রশাসনের ভূমিকা কি থাকবে পৃথক ভাবে তা উল্লেখ করা হয়েছে। প্রতিটি স্কুলে নোটিশ বোর্ডে শিক্ষক ও শিক্ষক কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক বলে উল্লেখ করতে হবে। কোন সাক্ষাৎপ্রার্থী বা অভিভাবককে স্কুলের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। ছাত্র ছাত্রীরা একসঙ্গে প্রার্থনায় অংশ নিতে পারবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। স্কুলে কোন সামাজিক অনুষ্ঠান বা খেলাধুলার আয়োজন করা যাবে না। শৌচাগার নিয়মিত স্যানিটাইজ করতে হবে। প্রয়োজন ছাড়া শিক্ষক-শিক্ষিকারা যেন কোনভাবেই ছুটি না নেন সেই বিষয়টিও দেখতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে রাজ্য সরকার এবং সরকার পশিত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাসে পঠন-পাঠন শুরু হবে বলে আগেই জানানো হয়েছে।
Related Articles
জাতীয় কর্ম সমিতির বৈঠকে বাদ শুধু সুখেন্দুশেখর, শৃঙ্খলায় জোর দিতে তিন কমিটি তৃণমূলে।
কলকাতা, ২৫ নভেম্বর:- সোমবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা জাতীয় কর্ম সমিতির বৈঠকে ২৩ জন সদস্যের মধ্যে ২২ জন আমন্ত্রিত। উল্লেখযোগ্য ভাবে সুখেন্দুশেখর রায় ডাক পাননি। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। আর জি করের ঘটনার সময় বেশ কিছু বিষয়ে দলের প্রশাসনিক কর্মপদ্ধতি নিয়ে খুলেছিলেন সুখেন্দুশেখর। তারপর থেকেই দল তাঁর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে বলে […]
আমতার চকশালিকায় ভাঙল মণীষীমূর্তি , এবার শিকার নেতাজি সুভাষ চন্দ্র বসু।
হাওড়া , ৯ জুলাই:- গ্রামীণ হাওড়ার জয়পুর থানার চকশালিকা গ্রামে রাতের অন্ধকারে ভাঙল মনীষীর মূর্তি। লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল জয়পুর থানার চকশালিকা গ্রাম। ঘটনায় হতবাক এলাকার সাধারণ মানুষ থেকে শিক্ষিত গুণিজন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালে মূর্তিটি স্বাধীনতা সংগ্রামীর হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পান নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটি ভেঙে […]
স্বচ্ছতা অভিযানের কার্যক্রমে হাওড়ায় শুভেন্দু অধিকারী।
হাওড়া, ১ অক্টোবর:- রবিবার ১লা অক্টোবর পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে মধ্য হাওড়ার ৪নং মন্ডলএর উদ্যোগে এক স্বচ্ছতা অভিযানের কার্যক্রম নেওয়া হয়। হাওড়া মধ্য বিধানসভার ৪২নং ওয়ার্ডে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। Post Views: 327










