হুগলি , ৫ ফেব্রুয়ারি:- এই মুহূর্তে বিধানসভা ভোটের আগে একটাই স্লোগান মানুষের মুখে মুখে ঘুরছে সেটা হলো খেলা হবে।আর সেই খেলা হবে স্লোগানকে সামনে রেখে কোন্নগরে বিশাল মিছিল করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।এদিন ডিজে বাজিয়ে খেলা হবে গান চালিয়ে কোন্নগর শহর জুড়ে বিশাল মিছিল করলো তৃণমূল দলের নেতা কর্মীরা।এরপর কোন্নগরে বাটার মোড়ে দলত্যাগী উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের কুশপুতুল দাহ করে তৃণমূল।উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদানের পরেই যেন তেতে উঠেছে উত্তরপাড়া বিধানসভার তৃণমূল দলের নেতা কর্মীরা।বিভিন্ন জায়গায় পাপ বিদায় হয়েছে স্লোগানে সোচ্চার হয়েছে তৃণমূল।তারপর আবার এদিন তৃণমূল নেতা কর্মীরা খেলা হবে স্লোগানে ডিজে বাজিয়ে কোন্নগরে মিছিল করায় তৃণমূলের একটার বার্তাই দিলো বলে মনে করছে রাজনৈতিক মহল।আর বিশেষত দেখা যাচ্ছে যারা বিশেষ করে প্রবীর ঘোষাল অনুগামী বলে পরিচিত ছিল তারাই এখন শুধুই দিদির অনুগামী।
Related Articles
রাজীবের প্রচার ঘিরে উত্তেজনা। লাঠিচার্জ।
হাওড়া, ২১ মার্চ:-হাওড়ার বাঁকড়ায় বিজেপি প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়ের প্রচার ঘিরে উত্তেজনা। বিক্ষোভ দেখায় তৃণমূল। কালো পতাকা দেখানোর পাশাপাশি রাজীব ব্যনার্জী গো ব্যাক স্লোগান ওঠে। এই নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। এমনকি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরাও লাঠিচার্জ করে বলে অভিযোগ। […]
সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রোড রেস হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার শলপ নেতাজি সংঘের উদ্যোগে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডোমজুড় থানার সামনে থেকে বিধায়ক কল্যাণ ঘোষ ও থানার আইসি শুভজিত মজুমদার পতাকা নাড়িয়ে প্রতিযোগিতার শুভ সৃচনা করেন। অংশগ্রহণকারী প্রতিযোগিরা ডোমজুড় থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে শলপে পৌঁছান। রাজ্যের […]
হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজে নামলো পুরনিগম।
হাওড়া, ২০ এপ্রিল:- হাওড়ায় বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজে নামলো পুরনিগম। পরিদর্শন করলেন পুর প্রশাসকের নেতৃত্বে আধিকারিকরা। এই নিকাশির কাজ শেষ করা গেলে ওই অঞ্চলের প্রায় তিনটি ওয়ার্ডের মানুষ বৃষ্টির জমা জলের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। বুধবার সকালে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন ওই ‘অক্সিডেশন পন্ড’ এর সংস্কারের কাজ খতিয়ে দেখেন হাওড়ার পুর প্রশাসক […]








