হুগলি , ২ ফেব্রুয়ারি:- এবার গোষ্ঠীদ্বন্ধের ছায়া বিজেপিতে?হিন্দমোটরের বিভিন্ন জায়গায় প্রবীর ঘোষালের নামে পড়লো পোষ্টার। গত পরশু দিন ডুমুরজলায় রাজীব ব্যানার্জির সাথে বিজেপিতে যোগ দেন উত্তরপাড়ায় প্রাক্তণ বিধায়ক প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার প্রাক্তণ বিধায়ক বিজেপিতে যোগ দিতেই হিন্দমোটর কোন্নগরের নিচু তলার বিজেপি কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।প্রবীর ঘোষালের নামে হিন্দমোটরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। সেই পোষ্টারে লেখা আছে কোন্নগরের ফেরি ঘাটে ইজারা পাইয়ে দেওয়ার নামে ৫০ লক্ষ টাকা কাটমানি নেওয়ার,পৌরসভার গেষ্ট হাউজে মধুচক্রের নায়ক,কোথাও আবার লেখা শিশু পাচারের মদদপুষ্ট প্রবীর বিজেপিতে কেন।
Related Articles
সিঙ্গুরে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ঝাঁপি ও প্যাঁচা নিয়ে ক্ষুদেরা।
হুগলি, ১৫ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত অনুযায়ী আজ রাজ্যে শেষ দিন ‘দুয়ারে সরকার। লক্ষ্মী ভান্ডার সহ স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, সহ একাধিক প্রকল্পে উপভোক্তাদের আর্থিক অনুদানের সুবিধা পেতেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচী নেওয়া হয়েছিল। শেষদিকে সিঙ্গুর ব্লকের ২ নং পঞ্চায়েতের ব্যবস্থাপনায় দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ঝাঁপি ও প্যাঁচা নিয়ে ক্ষুদেরা। পঞ্চায়েতের উদ্যোগে ক্যাম্পে আসা উপভোক্তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা […]
লকডাউন চলাকালীন বালিতে নাকা চেকিং পুলিশের।
হাওড়া,২৪ মার্চ:- মঙ্গলবার সকাল থেকে বালি নিমতলায় বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগে নাকা চেকিংয়ের ব্যবস্থা করে। যারা প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন এবং জটলা তৈরি করছেন তাদের আটক করা হয়। বারবার মাইকিং করা সত্ত্বেও যারা আইন ভেঙেছেন বালি থানার পুলিশ এমন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। Post Views: 371
ডানকুনিতে বিনামূল্যে সব্জি হাটের আয়োজনে পৌরসভার প্রশাসক কমিটির সদস্য দেবাশিস মুখোপাধ্যায়।
চিরঞ্জিত ঘোষ , ৩১ মে:- করোনার আক্রমণে মানুষ যখন দিশেহার,তখন এই বিপদের দিনে মানুষের পাশে থেকে মানুষের সেবা করে চলেছেন ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার দেবাশিস মুখোপাধ্যায়। মারণ ব্যাধি যখন দেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে,সাধারণ মানুষ যখন বিপদের দিনে কিংকর্তব্যবিমূঢ, সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের কাছে আবেদন করেছিলেন যে কোনো […]







