হাওড়া , ২৪ জুলাই:- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে শনিবার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে ওই মিছিল হয়। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অরুণ রায়চৌধুরীর নেতৃত্বে এদিন এক বর্ণাঢ্য মিছিল হয় ৩৪ নং ওয়ার্ডে। মিছিল শেষ হয় ধর্মতলা লেনে। মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষ অংশ নেন। যেভাবে পেট্রোজাত পণ্যের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা । অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে এই দাবিতে সরব হন তৃণমূল নেতৃত্ব।
Related Articles
বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগের নির্দেশ কমিশনের।
কলকাতা ,১৪মার্চ:- নির্বাচনী প্রচার সংক্রান্ত ব্যানার হোর্ডিং অথবা বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে। পুদুচেরি এবং চার রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কোন বিশেষ রাজনৈতিক দল এক্ষেত্রে একচেটিয়া সুযোগ পাচ্ছে বলে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই কমিশনের তরফে এই নির্দেশ […]
জামাইষষ্ঠীর আগে সুখবর সরকারি কর্মীদের।
কলকাতা, ১১ জুন:- জামাই ষষ্ঠীর আগেই সুখবর পেলেন রাজ্যে সরকারি কর্মীরা। মে মাসের বদলে এপ্রিল থেকেই তাঁদের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছে এর আগে জানানো হয়েছিল, মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আজ, মঙ্গলবার অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মে নয়, এপ্রিল থেকেই বর্ধিত […]
ভারতবর্ষের প্রথম মহিলা যিনি অক্সিজেন ছাড়াই ধৌলগিরি পর্বত শৃঙ্গ জয় করলেন।
সুদীপ দাস, ১ অক্টোবর:- ঘড়ের মেঝেতে চল্টা উঠেছে। সারাঘরটাই অগোছালো। বাবা তপন বসাক কঠিন রোগ অ্যালজাইমা ডিমেনসিয়ায় আক্রান্ত। মা স্বপ্না বসাক ঘরের কাজ নিয়েই ব্যাস্ত থাকেন। বোন তমালি বসাক সংসারে একটু বেশী রোজগারের আশায় একটি প্যাথলজিতে কাজ করছেন। এক কথায় অতিব সাধারন পরিবার। এই পরিবারের বড় মেয়েই পিয়ালী বসাক। চন্দননগর কাঁটা পুকুর মেন রোডের বাসিন্দা […]








