শিলিগুড়ি , ১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে অবৈধ বালি বোঝায় দুটি ট্রাক্টর সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ফজরুল(২৮) ও আবু তাহির(২১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিধাননগরে ৩১ নং জাতীয় সড়কের উপর টহলদারি চালাছিল বিধাননগর থানার পুলিশ। এরপর দুটি বালি বোঝায় ট্রাক্টর আটক করে। এবং বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় চালকদের। কিন্তু চালক কোন রকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালি বোঝায় ট্রাক্টরদুটিকে আটক করে থানায় নিয়ে আসে। এবং চালকদের গ্রেফতার করে। এর পাশাপাশি বিধাননগর থানার পুলিশ আরও জানিয়েছেন যে অবৈধ বালি বোঝায় ট্রাক্টরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
Related Articles
সোনা ব্যবসায়ীকে ছিনতাই এর ঘটনায় চার দুষ্কৃতিকে গ্রেফতার সিঙ্গুর থানার।
হুগলি, ৪ জুলাই:- হুগলির চন্ডিতলা থানার পর সিঙ্গুর থানার সাফল্য। ঘটনার সাতদিন পর চারজন দুস্কৃতি কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত চারজন দুস্কৃতি কে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হল আজহার মোল্লা, বাড়ি গোঘাট। শেখ সুরজ, বাড়ি বর্ধমানের জামালপুর। প্রভাষ গায়েন, বাড়ি খানাকুল। শেখ আশিক, বাড়ি আরামবাগ। আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি […]
স্থগিত থাকা পাবলিক সার্ভিস কমিশন সহ তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা।
কলকাতা , ২৭ জুন:- রাজ্য পাবলিক সার্ভিস কমিশন ডব্লুবিসিএস সহ স্থগিত থাকা তিনটি পরীক্ষার সম্ভাব্য দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন ও পরবর্তীকালে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে পরপর দু’বার পরীক্ষাগুলি স্থগিত করা হয়। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, ৭ই আগস্ট থেকে ৩১শে আগস্টের মধ্যে পরীক্ষাগুলি নেওয়া হবে। নতুন সূচি অনুযায়ী ৭ই অগাস্ট ওয়েস্ট […]
চার মাসের শিশু কন্যাকে আছাড় মেরে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে।
পুড়শুড়া,৭ ফেব্রুয়ারি:- চার মাসের শিশু কন্যাকে আছার মেরে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবা সমির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পুড়শুড়া থানার ফুলপুকুর এলাকার। প্রতিবেশী সূত্রে জানা গেছে গত রবিবার দুপুর থেকেই মৃতা শিশু কন্যা পিয়ালী মালিকের বাবা ও মায়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। সারা দিন বাড়িতে ছিলো […]








