সুদীপ দাস , ১ জানুয়ারি:- চারিদিকে যখন নতুন বছর নিয়ে উৎসবে মেতে আপামর বাঙালী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্র তখন ১লা জানুয়ারী পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিনের মধ্য দিয়ে পালন করলো। এদিন চুঁচুড়ার মিয়ারবেড় রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে হাজির ছিলেন। ছিলেন ডঃ অতনু সাহা, দেবাঞ্জন বসু, সুহাসকান্তি ভট্টাচার্য্যের মত বিজ্ঞানমনস্ক মানুষরা। এখানে সত্যেন্দ্রনাথ বসুর উপর বিভিন্ন বই প্রদর্শনীর পাশাপাশি বিশ্ববন্দিত এই বিজ্ঞানীর জীবনীমূলক আলোচনা হয়। মানুষের জন্যই বিজ্ঞান, জীবনের জন্যই বিজ্ঞান এই প্রচারধারা আগামি প্রজন্মের মধ্যে পৌঁছে দিতেই এধরনের অনুষ্ঠান। এবিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল-মগরা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সন্দীপ সিংহ বলেন উৎসবের দিনে আমাদের অনুষ্ঠানটা একটু ছোট হলেও আমাদের উদ্দেশ্যে মহৎ!
Related Articles
দীর্ঘ বিরতির পর রবিবার মোহনবাগান খেলতে নামবে রিয়্যাল কাশ্মীরের সঙ্গে।
অঞ্জন চট্টোপাধ্যায়,২ জানুয়ারি:- রবিবার দীর্ঘ বিরতির পর মোহনবাগান খেলতে নামবে রিয়্যাল কাশ্মীরের সঙ্গে। সেই ম্যাচ খেলতে আজই কাশ্মীর উড়ে গেছে সবুজ-মেরুন দল। দুটো দিন আগেই মোহনবাগান কাশ্মীর পৌঁছেছে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। কারণ শ্রীনগরে এখন প্রবল ঠান্ডা। সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রির কাছে। আর সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে মাইনাস ২ ডিগ্রি। এই প্রতিকূল […]
বাঁকুড়ার জয়পুরে পর্যটন উৎসব ‘সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানালেন মন্ত্রী শ্যামল সাঁতরা।
বাঁকুড়াঃ , ১৫ জানুয়ারি:- বাঁকুড়ার জয়পুরে পঞ্চম বর্ষ ‘জয়পুর পর্যটন উৎসব’ শুরু হচ্ছে। আগামী ২৯ জানুয়ারী থেকে চলবে ১ ফেব্রুয়ারী পর্যন্ত। শুক্রবার বাঁকুড়ার জয়পুর বিডিও অফিসে সাংবাদিক বৈঠকে মাধ্যমে জানালেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরা। ২০১৬ সালে শুরু হয় ‘জয়পুর পর্যটন উৎসব’।’জয়পুরের জয় হোক’ এই স্লোগানকে সামনে রেখেই […]
বন্যা দুর্গতদের পাশে দাড়ালো আরামবাগ পৌরসভা ও রেডক্রস।
আরামবাগ, ২৯ আগস্ট:- রবিবার আরামবাগ বয়েজ স্কুল মাঠের সামনে হ্যান্ডিক্যাপ ইস্কুলে আরামবাগ পৌরসভা ও রেডক্রসের পক্ষ থেকে স্বাস্থ্যশিবির ও বন্যার্তদের জন্য রেডক্রস বন্যার্তদের জন্য ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়ে গেলো। এই কর্মসূচিতে যোগ দিয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। সাংসদ অপরুপা পোদ্দার ত্রিপুরা প্রসঙ্গে বলেন, বিজেপির আচ্ছে দিনের স্লোগান টোটাল ফেলিয়র। ত্রিপুরার […]






