কোচবিহার, ১১ নভেম্বর:- জুয়ার আসর থেকে গ্রেফতার ১১। ঘটনাটি ঘটেছে, কোচবিহার শহরের পামতলা মোড় সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে, ধৃত ওই ১১ জনের কাছ থেকে ৩৭ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যা নাগাদ কোচবিহার শহরের পামতলা সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এবং ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতি, কালী পূজা যত এগিয়ে আসছে কোচবিহার শহরে বাড়ছে জোয়ার আসর। আর এই আসর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
Related Articles
হাওড়ার শিবপুরে পরপর মন্দিরে দুঃসাহসিক চুরির কিনারা। ধৃত ৩। উদ্ধার চুরির সামগ্রী।
হাওড়া,১৪ জানুয়ারি:- হাওড়ার শিবপুরে কয়েকদিন আগে পরপর বেশ কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য পেল পুলিশ। ওই ঘটনায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে তিনজন। মঙ্গলবার দুপুরে এবিষয়ে শিবপুর থানায় পুলিশের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসিপি (সাউথ – ২) জবি থমাস বলেন, ওই ঘটনায় […]
ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ জিতলে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে লালহলুদ ব্রিগেড।
অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- কল্যাণীতে অ্যারোজ লড়াইয়ে অনুমতি মিললে ডাগআউটে বসবেন মারিও। চেন্নাই ম্যাচে জেতার পর ইস্টবেঙ্গলের অস্বস্তিটা কিছুটা হলেও কেটেছে। আর কল্যাণীতে ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ জিতলে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে লালহলুদ ব্রিগেড। আর তার জন্য শতবর্ষের ক্লাব নির্ভর করছে বাতিল দুজনের ওপর একজন প্রাক্তন কোচ অ্যালেজান্দ্রোর সহকারী মারিও অন্যজন ক্রোমা। কলকাতা লিগে ক্রোমার গোলে হারের […]
ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে সিবিআইয়ের সঙ্গে কেন বিজেপি নেত্রী ? নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অরূপের।
হাওড়া, ২৯ আগস্ট:- রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে হাওড়ায় এসে এক বিজেপি নেত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল সিবিআই। রবিবার হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমন গুরুতর অভিযোগ তোলেন মন্ত্রী অরূপ রায়। রাজ্যে ভোট-পরবর্তী অশান্তির ঘটনার তদন্তে নেমে রবিবার সকালে হাওড়াতেও কয়েকটি জায়গায় সিবিআই অভিযান চালায়। এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় ওই মন্তব্য করেন। তিনি বলেন, “প্রথম […]








