কোচবিহার, ১১ নভেম্বর:- জুয়ার আসর থেকে গ্রেফতার ১১। ঘটনাটি ঘটেছে, কোচবিহার শহরের পামতলা মোড় সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে, ধৃত ওই ১১ জনের কাছ থেকে ৩৭ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যা নাগাদ কোচবিহার শহরের পামতলা সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এবং ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যাচ্ছে। সাম্প্রতি, কালী পূজা যত এগিয়ে আসছে কোচবিহার শহরে বাড়ছে জোয়ার আসর। আর এই আসর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
Related Articles
বিদেশ সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে এগারো দিনের বিদেশ সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী। বিমান বিলম্বিত হওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে সকাল ৯টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছন। সেখানে বিশ্ব বাংলা স্টোর ঘুরে দেখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মানুষকে ভালো ও সুস্থ থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্পেনের ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য শিল্প জগতের আমন্ত্রণেই তিনি […]
শহরকে প্লাস্টিক মুক্ত করতে টাস্ক ফোর্স গঠন হাওড়া পুর এলাকায়, ক্রেতা বিক্রেতা উভয়কেই জরিমানার সিদ্ধান্ত।
হাওড়া, ২১ এপ্রিল:- হাওড়া শহরকে প্লাস্টিক মুক্ত করতে এবার বিশেষ টাস্ক ফোর্স গঠন করে অভিযানে নামতে চলেছে হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। জানা গেছে, এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই জরিমানা করা হতে পারে। প্রতি বছর বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে শহরের বিস্তীর্ণ এলাকা। এর অন্যতম মূল কারণই হলো বেহাল নিকাশি ব্যবস্থা। নর্দমায়, হাই ড্রেনগুলোতে প্লাস্টিক জমে থাকার ফলে […]
শ্রমিক অসন্তোষে ফের বন্ধ হয়ে গেল শ্যামনগর নর্থ জুট মিল।
হুগলি, ২৮ ডিসেম্বর:- আবার শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। কাজ হারালো প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। স্পিনিং ডিপার্টমেন্টে ঝামেলা চলছিল। কোম্পানি ১১২ ফ্রেম নতুন মেশিন আনার পর শ্রমিক সংখ্যা কমিয়ে দেওয়ায় শ্রমিক ম্যানেজমেন্ট এর সংগে বাদানুবাদ চলতে থাকে। এই মেশিন চালাতে দুজন শ্রমিকের প্রয়োজন। কিন্তু ম্যানেজমেন্ট বলছে একজন শ্রমিক চালাবে। হাইস্পিড […]









