অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- কল্যাণীতে অ্যারোজ লড়াইয়ে অনুমতি মিললে ডাগআউটে বসবেন মারিও। চেন্নাই ম্যাচে জেতার পর ইস্টবেঙ্গলের অস্বস্তিটা কিছুটা হলেও কেটেছে। আর কল্যাণীতে ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ জিতলে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে লালহলুদ ব্রিগেড। আর তার জন্য শতবর্ষের ক্লাব নির্ভর করছে বাতিল দুজনের ওপর একজন প্রাক্তন কোচ অ্যালেজান্দ্রোর সহকারী মারিও অন্যজন ক্রোমা। কলকাতা লিগে ক্রোমার গোলে হারের পর এই ক্রোমাকে হন্ডিয়ান মেসি বলে ব্যাঙ্গ করেছিলেন লাল হলুদ সমর্থকরা।
এবার লিগে ভালো ফল করতে এই ক্রোমার ওপরই আস্থা রাখতে হচ্ছে। তবে ক্রোমা কতটা সেই কথা মনে রাখতে চান না। তিনি বলেন আই লিগ খেতাব দৌড়ের বাইরে ইস্টবেঙ্গলকে রাখলে ভুল করবেন। কেন এই কথাটা বললাম, তা বোঝানোর দায়িত্ব এবার আমাদের। শনিবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে ফেরাটাই হবে তার প্রথম ধাপ। চেন্নাই ম্যাচে জয়ের ছন্দটা ধরে রাখতেই হবে। পব়পর তিন ম্যাচে হারের পরে গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে জোড়া গোলে জয়। তার পরে ১১ দলের আই লিগে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।Related Articles
কামারপুকুর মঠ পরিদর্শনে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
হুগলি, ২৯ জুলাই:- পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর হঠাৎই কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন দর্শনে। রামকৃষ্ণদেবের জন্মস্থানের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি তিনি ঘুরে দেখেন এবং রামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের বিভিন্ন বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন, যদিও তার বক্তব্যে ছিল পশ্চিমবঙ্গের শাসক দলের বিভিন্ন বিষয়ে […]
বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে বেলুড় মঠের সন্ন্যাসীরা।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- প্রতি বছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন বেলুড় মঠের সাধারণ সম্পাদক এবং […]
হোটেলের ঘরে দুই মহিলা , বিপাকে ইংরেজ ফুটবলার ।
স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্টেম্বর:- টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে হোটেলের ঘরে দুই মহিলাকে প্রবেশ করানোর অপরাধে ৪ ম্যাচের জন্য ফিল ফোডেনকে সাসপেন্ড করল ইংল্যান্ড ফুটবল দল। মাত্র বছর তিনেক আগেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যুবভারতী মাতিয়ে গিয়েছেন ইংল্যান্ডের এই তারকা। বয়স মাত্র ২০ বছর। এখন খেলেন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City ) হয়ে। ফোডেন একা নন, আরও এক ইংল্যান্ড তারকা মেসন […]










