কলকাতা , ১১ নভেম্বর:- বর্তমান অতিমারীর আবহে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হচ্ছেনা। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সব পরীক্ষার্থী দেরই পরীক্ষায় বসতে দেওয়া হবে। তাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না। বর্তমানে রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাস চলছে। এই পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার টেস্ট হবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে সেই ধোঁয়াশা দূর করলেন। প্রতিবছর নভেম্বরেই হয় মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আর ডিসেম্বর মাসে হয় উচ্চমাধ্যমিকের টেস্ট। করোনা আবহের জন্যই এবার টেস্ট পরীক্ষা না নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। কিন্তু মূল পরীক্ষা দুটি সময়েই হবে কিনা সেটা নিয়ে কিছু বলেননি তিনি। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত হচ্ছে তা শিক্ষাদফতর মারফত জানানো হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Related Articles
দল বাড়বে না লিগে , আইএসএলে লাল-হলুদের সম্ভাবনা প্রায় শেষ ।
স্পোর্টস ডেস্ক, ২৫ জুলাই:- দশ দলকে নিয়েই এ বারের টুর্নামেন্ট করতে চায় ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) পরিচালনার দায়িত্বে থাকা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) কর্তৃপক্ষ। দলের সংখ্যা বাড়াতে চায় না তারা। আর তার ফলেই ক্ষীণ হচ্ছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভাবনা। সূত্রের খবর অনুযায়ী, সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে এফএসডিএল কর্তাদের বৈঠক হয়েছে শুক্রবার। আর সেই বৈঠকেই ক্লাবগুলোকে […]
অমরুত প্রকল্পের কর্মসূচিতে রাজ্যের প্রায় আড়াই কোটি বাসিন্দা উপকৃত হবেন।
কলকাতা, ৫ এপ্রিল:- কেন্দ্রীয় সরকারের অম্রুত প্রকল্পের আওতায় রাজ্যের শহরাঞ্চলে পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে দশ হাজার কোটি টাকার একটি বৃহৎ কর্মসূচী শুরু হচ্ছে। অম্রুত প্রকল্পেরদ্বিতীয় পর্যায় এই কর্মসূচিতে রাজ্যের ১২৫টি পুরসভার প্রায় আড়াই কোটি বাসিন্দা উপকৃত হবেন। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, জলাধার সংস্কার, নিকাশি ব্যবস্থার […]
বিধায়কের হাত দিয়েই বিশ্ব নারী দিবসের উদ্বোধন হলো শ্রীরামপুরে নার্সিং কলেজ।
তরুণ মুখোপাধ্যায় , ৮ মার্চ:- মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই মহতি নারী দিবসের সকালে হুগলির শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হসপিটালে চালু হলো রাজ্য সরকার পরিচালিত একটি নার্সিং কলেজের। এদিন কলেজটির উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়। হুগলি জেলায় সরকার পরিচালিত প্রথম এই নার্সিং কলেজে জয়েন এন্ট্রান্স দিয়ে প্রথম পর্যায়ে ৬০ জন ছাত্র-ছাত্রী […]








