হাওড়া , ১১ নভেম্বর:- বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে লিলুয়া থানা ঘেরাও করল বিজেপি কর্মীরা। পুলিশ আগে থেকেই থানার সামনে ব্যারিকেড করে দেয়। বিজেপি কর্মীরা হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে বিক্ষোভ দেখাতে থাকেন। জোর করে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে থানার ভিতর ঢুকতে চাইলে পুলিশকর্মীরা তাদের বাধা দেয়। পুলিশ এবং র্যাফের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ এবং র্যাফ মোতায়েন করা হয়েছে।
Related Articles
নলি কেটে খুন যুবককে। খালের ধার থেকে উদ্ধার দেহ। তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।
হাওড়া, ২ মে:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বকুলতলা চাঁদমারি রোডের হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে খালের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কটা মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যুবককে খুন করে এই স্থানে ফেলে দিয়ে […]
প্রতিবেশীর মারে প্রৌঢ়ের মৃত্যু শ্রীরামপুরে।
হুগলি , ২১ অক্টোবর:- শ্রীরামপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীর মারে মৃত্যু প্রৌঢ়ের। গতকাল সকালে শ্রীরামপুর গার্লস কলেজের সামনে পার্সি লেনের ঘটনা। যায়না বিবির সাথে দীর্ঘদিন ধরে জমি সক্রান্ত ঝামেলা হাতিম আনসারীর। সেই ঝামেলা গতকাল হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ হাতিমের 5 ছেলে মিলে ঘর থেকে রাস্তায় বের করে বাস রড দিয়ে মারে যায়না […]
পথ কুকুরদের খাওয়াতে এগিয়ে এলো উত্তরপাড়ার ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ’ (ইসলোক)।
প্রদীপ সাঁতরা : অভুক্ত পথকুকুরদের খাওয়ানোর বন্দোবস্ত করলো উত্তরপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন। লকডাউনের জেরে শহরের দোকানপাট, হোটেল বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটে মানুষও নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছে না। এই অবস্থায় খাবার না পেয়ে কার্যত করুন অবস্থা পথ কুকুরদের। এদের সাহায্যে এগিয়ে এলো উত্তরপাড়া শহরের ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ’ (ইসলোক) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ […]






