হুগলি,৪ মার্চ:- দিল্লিতে গণহত্যার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল আজ সারা রাজ্য জুড়ে পালিত হল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন দিল্লি জুড়ে বিজেপির নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্যের প্রতিটি ব্লক পুরসভা ও শহরজুড়ে তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল করতে হবে। তারই অঙ্গ হিসেবে এদিন রিষড়া পৌরসভার সামনে থেকে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল থেকে ধ্বনি ওঠে বিজেপির বিরুদ্ধে। যেভাবে তারা নারকীয়ভাবে দিল্লিতে হত্যালীলা চালিয়েছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এদিনের মিছিলকে ঘিরে রিষরা শহরে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিলকে সমর্থন জানান। বিশেষ করে আজকের প্রতিবাদ মিছিলে বহুসংখ্যক মহিলাদের অংশ নিতে দেখা গিয়েছে।
Related Articles
পথভোলা প্রৌঢ়াকে বাড়ি ফেরালেন স্কুল শিক্ষিকা।
হুগলি ১৭ অক্টোবর:- হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য সোমবার সকালে চুঁচুড়া মাঠের ধারে একজন প্রৌঢ়াকে নগ্ন অবস্থায় পরে থাকতে দেখেন।শুভ্রাদি তাদের অন্তরবিক্ষনের সদস্যদের খবর দেন। মহিলাকে কাপর কিনে পরিয়ে দেন। তারপর তার কোথায় বাড়ি, কি নাম ছেলে মেয়ে স্বামী আছে কিনা জিজ্ঞাসাবাদ করতে থাকেন। মানসিক ভারসাম্য কম থাকায় অসংলগ্ন কথা বলছিলেন প্রৌঢ়া। তবে তার […]
এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল চুঁচুড়ায় ।
হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশ মতো আজ সারারাজ্য জুড়ে মহকুমা স্তরে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেইমত আজ চুঁচুড়া সদর মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের হয় চুঁচুড়ার খাদিনামোড় থেকে। মিছিলে ছিলেন দুই মন্ত্রী তপন দাশগুপ্ত অসীমা পাত্র, তিন বিধায়ক প্রবীর ঘোষাল অসিত মজুমদার এবং অসীম মাঝি সহ সদর মহকুমা […]
বাংলার ই-রিক্সা পাড়ি দিচ্ছে এবার আফ্রিকা।
হুগলি, ২ অক্টোবর:- বাংলার ই-রিক্সা পারি দিচ্ছে আফ্রিকা। হুগলির সুগন্ধায় তৈরী ই-রিক্সা চলবে ঘানার রাস্তায়। সম্প্রতি লগ্নি আনতে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে গিয়ে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন মেদিনীপুরে তৈরী হবে ইস্পাত কারখানা। কর্মসংস্থান হবে বাংলায়।তা নিয়ে নানা কথা ওঠে। সিঙ্গুর থেকে টাটা বিদায়ের পর আর তেমন বলার মত কোনো বড় শিল্প রাজ্যে আসেনি বলে […]








