কলকাতা , ১১ নভেম্বর:- দীর্ঘ সাড়ে সাত মাস পর লোকাল ট্রেন পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চেনা ভিড়ে ছবিটাও অনেকটাই ফিরে এলো স্টেশন এবং ট্রেনের কামরায়। আশঙ্কার কথা টিকিট কাউন্টার বা প্লাটফর্মে সামাজিক দূরত্ব বৃদ্ধি গুরুত্ব পেলেও ট্রেনের কামরার ভেতরে তা কার্যত শিকে উঠছে। সকালের দিকে শিয়ালদা শাখার বিভিন্ন ট্রেনে স্বাভাবিকের তুলনায় ভিড় যথেষ্ট কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে। দু গজের দূরত্ব বজায় রাখা দূরে থাক রীতিমতো গা ঘেষাঘেষি করেই ট্রেনে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। তবে স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের নিরাপদ দূরত্ব রেখেই দাঁড় করাচ্ছেন নিরাপত্তা কর্মীরা। অধিকাংশ স্টেশনে স্যানিটাইজেশন এবং থার্মাল স্ক্যানিং এর ব্যবস্থা রয়েছে। কিন্তু ট্রেনের কামরার ভিতরের ছবিটা অন্যরকম। দীপাবলি ও কালী পুজোর পর এই ভিড় আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভিড় বাড়লে ট্রেনের সংখ্যাই বাড়ানো হবে বলে রেল কর্তারা আশ্বাস দিয়েছেন।
Related Articles
বালি পৌরসভার ফাইনান্স অফিসারকে হুমকির অভিযোগ অস্বীকার পৌর প্রশাসকের।
হাওড়া, ২৭ জুলাই:- বালি পৌরসভার ফাইন্যান্স অফিসারকে ‘হুমকি’র অভিযোগ অস্বীকার করেছেন হাওড়া সদরের মহকুমা শাসক তথা বালির পৌর প্রশাসক। সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ হওয়া একটি ভিডিও শনিবার সংবাদমাধ্যমে প্রচারিত হয়। যদিও সেই ‘ভাইরাল’ হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরে ট্রান্সফার হওয়া বালির ওই ফাইন্যান্স অফিসারের অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। এর প্রমাণ তাঁর […]
এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ।
হুগলি,৬ মার্চ:- এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী ও তৃণমূলেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপির নেতা কর্মীদের বেশ কয়েক জনের বাড়িও ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের রতনপুর এলাকায়। পরিস্থিতি সামাল দিতে […]
সোমবার গোঘাটে মর্যাদার সাথে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।
গোঘাট , ৯ আগস্ট:- সোমবার গোঘাটে মর্যাদার সাথে বিশ্ব আদিবাসী দিবস পালিত হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, কামারপুকুর পঞ্চায়েত প্রধান তপন মন্ডল, নারায়ণ চন্দ্র পাঁজাসহ অন্যান্যরা। উল্লেখ্য প্রতিবছর ৯ আগস্ট পালন করা বিশ্ব আদিবাসী দিবস। এটি একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। এদিন ভারত জাকাত […]










