হুগলি , ২৪ অক্টোবর:- অষ্টমীর সকালে বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে বের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আজ পথ অবরোধে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ার পুরসভার বিজেপির প্রাক্তন কাউন্সিলরকে দীপঙ্কর বিশ্বাস(মন্টু)-কে তাঁর বাড়ি থেকে বের করে তৃণমূলের পুরপ্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল(সোনা)-র বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলো। অভিযোগ সত্যরঞ্জন সহ তাঁর দলবল এদিন দীপঙ্করের বাড়িতে গিয়ে চড়াও হয়। দীপঙ্করকে বাড়ি থেকে টেনেহিঁচরে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ দীপঙ্করের বৃদ্ধ বাবা বাঁচাতে গেলে তাঁকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এবিষয়ে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বাঁশবেড়িয়ার শিবপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। যদিও এবিষয়ে অভিযুক্ত কিংবা তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
খুশিতে উল্লাস হাওড়ার পাড়ায়।
হাওড়া, ১ আগস্ট:- বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ ২০২২ গেমসে পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারত্তোলনে সোনা জিতলেন দেউলপুরের অচিন্ত্য শিউলি। এই নিয়ে চলতেই কমনওয়েলথ গেমসে ভারতের পদক ৬। দ্বিতীয় স্থানে রূপো জয়ী মালয়েশিয়ার এরি ইদায়ত মোহাম্মদ। তৃতীয় স্থানে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন কানাডার ডারসিগ্নি। একদিন বাবার সৎকারের জন্য সামান্য টাকাও ছিলনা। সেই কঠিন লড়াইয়ের হার্ডল পেরিয়েই আজ ঘরের […]
স্টোকস ও সিবলের আক্রমণে চাপের মুখে ক্যারিবিয়ানরা , রানের পাহাড়ে ইংল্যান্ড ।
স্পোর্টস ডেস্ক, ১৮ জুলাই:- ডম সিবলে এবং সহ-অধিনায়ক বেন স্টোকসের ব্যাটে ভর করে রানের পাহাড়ে ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৬৯ রানের এক বিরাট টার্গেট ক্যারিবিয়ানদের সামনে ছুঁড়ে দিয়ে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করল ইংল্যান্ড। অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া বেন স্টোকসের। শতরান-দেড়শো রানের গন্ডি পার করে ৩৫৬ বলে ১৭৬ রানের এক অসাধারণ ইনিংস দলকে উপহার দিলেন স্টোকস। […]
বিধায়কের উদ্যোগে ডানকুনিতে বসলো সব্জির হাট।
চিরঞ্জিত ঘোষ, ৭ জুন:- করোনা এবং আমফান এই জোড়া বিপর্যযে় বাংলার মানুষ আজ বিপর্যস্ত। এই সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য , এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা মাথায় রেখে আজ ডানকুনির মনোহরপুর পূর্ব ক্লাব সংগঠনগুলি এবং সমৃদ্ধি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫০০ জন গরিব মানুষের মধ্যে সবজি এবং খাদ্য সামগ্রী বিতরণ […]









