হুগলি , ২৪ অক্টোবর:- অষ্টমীর সকালে বিজেপি কাউন্সিলরকে বাড়ি থেকে বের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আজ পথ অবরোধে সামিল হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ার পুরসভার বিজেপির প্রাক্তন কাউন্সিলরকে দীপঙ্কর বিশ্বাস(মন্টু)-কে তাঁর বাড়ি থেকে বের করে তৃণমূলের পুরপ্রশাসক অরিজিতা শীলের স্বামী সত্যরঞ্জন শীল(সোনা)-র বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠলো। অভিযোগ সত্যরঞ্জন সহ তাঁর দলবল এদিন দীপঙ্করের বাড়িতে গিয়ে চড়াও হয়। দীপঙ্করকে বাড়ি থেকে টেনেহিঁচরে বের করে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ দীপঙ্করের বৃদ্ধ বাবা বাঁচাতে গেলে তাঁকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এবিষয়ে মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর বাঁশবেড়িয়ার শিবপুর মোড়ে পথ অবরোধ করে বিজেপি। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। যদিও এবিষয়ে অভিযুক্ত কিংবা তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
এবার থেকে উচ্চমাধ্যমিকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার বাধ্যতামূলক থাকছে না।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু […]
লক্ষ্মীবারে সচল হচ্ছে টলিপাড়া! শর্তসাপেক্ষে শুটিং।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১০ জুন:- আশঙ্কার অবসান। আগামীকাল বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে ধারাবাহিকের শুটিং। আজকে মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকেই কাল থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লকডাউন এর জেরে ৮৩ দিন কাজ বন্ধ থাকার পরে আগামীকাল থেকে টলিউডে পুনরায় বিভিন্ন টেলি ধারাবাহিকের […]
লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া , মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়লো , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ আগস্ট:- ‘দুয়ারে সরকারে’র ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলায় জেলায় শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত করছেন বহু মানুষ। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন […]







