কলকাতা , ১৯ অক্টোবর:- করোনা সংক্রমণের জেরে সব ধরনের আদালতের কাজকর্মেই প্রভাব পড়েছে। এরপর আবার পুজোর ছুটি পড়বে। তখন সব ধরনের আদালতের কাজ পুরোপুরি বন্ধ থাকবে। সাধারণ মানুষের কথা ভেবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেনেন্সি ট্রাইবুনাল। পুজোর ছুটির মধ্যেও এই ভূমি আদালত ১০ দিন খোলা রাখা হবে। ট্রাইবুনালের বিচারপতিরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবীরা সহযোগিতারা হাত বাড়িয়ে দিতে রাজি। ভূমি ট্রাইবুনালের রেজিস্ট্রার তপন কুমার মণ্ডল প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ২ থেকে ৬ নভেম্বর এবং ৯ থেকে ১৩ নভেম্বর এই আদালত খোলা থাকবে। দুটি বেঞ্চ মামলা শুনবে। উল্লেখ্য, রাজ্যের জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে বহু মানুষ এই আদালতে আসেন। কোভিডের কারণে অসংখ্য মামলা আদালতে জমে গেছে। এই মামলা গুলির দ্রুত সমাধান করতে পুজোর ছুটিতেও আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
শ্রদ্ধায় স্মরণ শিলচর দিবস শ্রীরামপুরে।
হুগলি, ১৯ মে :- শ্রদ্ধায়, স্মরণে শিলচর দিবস পালন করলো শ্রীরামপুর শহর। মঙ্গলবার সকালে শহরের গঙ্গাতীরের ভাষা বাগানে জড়ো হয়ে শহরবাসী ভাষা স্তম্ভে ফুল দিয়ে অসমের শিলচরের বাংলা ভাষা আন্দোলনের এগারোজন বাঙালি শহিদকে শ্রদ্ধা জানালো। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রীরামপুরের একটি সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘আ মরি বাংলাভাষা’। এদিনের সকালে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শ্রীরামপুরের নব […]
করোনার আতঙ্কের জের , রাস্তায় অসুস্থ ব্যক্তিকে উদ্ধারে প্রথমে এগিয়ে এলেন না কেউ।
হাওড়া , ১১ আগস্ট:- কারখানায় ডিউটি আসার পথে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বয়স্ক এক ব্যক্তি । কিন্তু করোনা পরিস্থিতিতে কেউই প্রথমে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি । বাড়িয়ে দেননি সাহায্যের হাত । কয়েক ঘন্টা পর পথচলতি এক ব্যক্তিই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এরপর পাড়ার কয়েকজন মানুষ এগিয়ে আসেন । তাঁদের চেষ্টায় খবর দেওয়া […]
ত্রিপুরার মানুষ নির্বাচনে সিন্ডিকেটের সরকারকে যোগ্য জবাব দিয়েছেন – শুভেন্দু অধিকারী।
হাওড়া, ২৬ জুন:- রবিবার হাওড়ার উলুবেড়িয়া মনসাতলায় দলীয় কার্যকারিণী বৈঠকে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গ থেকে প্রায় পনেরো থেকে কুড়ি কোটি টাকা ঢালা হয়েছিল। চাটার্ড ফ্লাইটে করে গিয়ে খরচ করা হয়েছিল। সেখানে বিভিন্ন তারকাদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানকার মানুষ […]










