হাওড়া , ১১ আগস্ট:- কারখানায় ডিউটি আসার পথে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বয়স্ক এক ব্যক্তি । কিন্তু করোনা পরিস্থিতিতে কেউই প্রথমে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি । বাড়িয়ে দেননি সাহায্যের হাত । কয়েক ঘন্টা পর পথচলতি এক ব্যক্তিই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এরপর পাড়ার কয়েকজন মানুষ এগিয়ে আসেন । তাঁদের চেষ্টায় খবর দেওয়া হয় স্থানীয় থানায় । এরপর পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লিলুয়ার বি রোড রানীঝিল এলাকায় । ওই ব্যক্তির নাম বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বলে জানা গেছে । অন্যান্য দিনের মতো এদিনও তিনি ফ্যাক্টরিতে কাজে আসছিলেন । রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । অভিযোগ , ওই ব্যক্তির এক আত্মীয় এমনকি কারখানায় যোগাযোগ করা হলেও প্রথমে কোনও সাহায্য মেলেনি । করোনার আতঙ্কে কেউই প্রথমে এগিয়ে আসেননি । পরে কয়েকজনের চেষ্টায় পুলিশ খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
Related Articles
শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে মামলা করতে চলেছে বিজেপি ?
হাওড়া, ১ ডিসেম্বর:- কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, এবার তাই হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করতে চলেছে বিজেপি? রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। অভিযোগ, গত বুধবারের সভার জন্য হাওড়া পৌরনিগমের থেকে জল চেয়ে জল পায়নি বিজেপি। এবার তাই পৌরনিগমের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে চলছে বিজেপি। গত ২৯ […]
৬ তারিখে শিলিগুড়ি ফিরছেন বিমল গুরুং :- রোশন গিরি
শিলিগুড়ি, ২৯ নভেম্বর:- দীর্ঘদিন সাড়ে তিন বছর পড় এদিন বিকাল পাঁচটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং শিবিরের অন্যতম নেতা রোশন গিরি। এবং বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানতে ভীড় করেন বিমলপন্থী কর্মী সমর্থকরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোশন গিরি বলেন যে বিমল গুরুং নেতৃত্বের উপর পাহাড়বাসিদের দীর্ঘ বিশ্বাস রয়েছে। গত সাড়ে তিন […]
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম।
কলকাতা , ৩০ অক্টোবর:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম। রাজ্য নগরোন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় সম্প্রতি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছিল শহর কলকাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন ও স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনীটি। পশ্চিমবঙ্গ রাজ্য […]









