হুগলি , ২৬ সেপ্টেম্বর:- মাত্র ৩০ টাকা খরচ করে কোটিপতি হলেন হুগলির ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাস।কথায় আছে যদি থাকে ভাগ্য সহায়,তাহলে কোটিপতি বা লাখপতি হওয়া কে আটকায়।আর এই কথাটাই সত্যি হয়েছে হুগলি জেলার ধনেখালীর বাসিন্দা ধনঞ্জয় দাসের ক্ষেত্রে। মাত্র ৩০ টাকা দিয়ে কেটেছিলেন লটারি আর সেই লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ধনিয়াখালী চাপাবের কলেজ মোড়ের বাসিন্দা ধনঞ্জয় দাস। তবলা শিল্পী ও তবলা ব্যবসায়ী ধনঞ্জয় বাবুর ধনিয়াখালী সিনেমা তলায় একটি তবলার দোকানও আছে।জানা গেছে এক লটারি বিক্রেতা তাকে একঘর একটা লটারি বিক্রি করেন। আর সেই লটারি জিতেই এখন হুগলি জেলার কোটিপতি ধনঞ্জয় দাস।
Related Articles
শিশু দিবসের প্রাক্কালে শিশুদের নিয়ে মহা মিছিল হাওড়ায়।
হাওড়া, ১৩ নভেম্বর:- আগামীকাল ১৪ নভেম্বর, শিশু দিবস। শিশু দিবসের প্রাক্কালে রবিবার সকালে শিশুদের নিয়ে মহা মিছিলের আয়োজন করা হয় হাওড়ায়। হাওড়া পুরনিগমের মুখ্য প্রশাসক তথা বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ সুজয় চক্রবর্তীর উদ্যোগে হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের পরিচালনায় এদিন ওই কর্মসূচি নেওয়া হয়। শিশুদের মহা মিছিল শুরু হয় মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্ক থেকে। কয়েক হাজার […]
হাওড়ায় জুটমিলে শ্রমিক বিক্ষোভ।
হাওড়া, ৩ এপ্রিল:- দীর্ঘদিনের বকেয়া বেতনের দাবিতে হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলে শ্রমিক বিক্ষোভ। কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। খবর পেয়ে মিলে এসে পৌঁছায় দাসনগর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সাথেও শ্রমিকদের বচসা শুরু হয়। শ্রমিকদের সাত মাসের বেতন-সহ প্রভিডেন্ট ফান্ড এর টাকা না মেলায় চলছে বিক্ষোভ। Post Views: 297
আগামী দিনে রেশন দোকানে যাওয়ার দরকার নেই , চালু হবে ‘দুয়ারে রেশন – মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ঝাড়গ্রাম , ১৭ মার্চ:- মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া উদ্যোগ দুয়ারে রেশন৷ ক্ষমতায় ফিরলে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী লালগড় ভিলেজ গ্রাউন্ডে এমনটাই প্রতিশ্রুতি দিলেন তিনি৷ সেই সঙ্গে সরকারের প্রতিটা প্রকল্পের সুবিধা মানুষ পাবে ঘরে বসে৷ এদিন এই বিষয়টি আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, যে কোনও বয়সের, যে কোনও ধর্মের বিধবারা বিধবা ভাতা […]








