হুগলি , ২৪ ডিসেম্বর:- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তারকেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির। তারকেশ্বরের বালিগুড়ি গ্রামের বাড়ির পিছনে বাগানের গাছ থেকে রবীন পুরকায়েত(55) নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় ক্ষত চিহ্ন দেখে বিজেপির অভিযোগ, তৃনমূল কংগ্রেসের দুস্কৃতিরা মেরে ঝুলিয়ে দিয়েছে। খুনের অভিযোগ এনে তারকেশ্বর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আরামবাগ জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি গনেশ চক্রবর্তীর দাবি, মৃত বিজেপি কর্মীর বাড়িতে কোনো অশান্তি ছিল না। শরীরের ক্ষতচিহ্ন প্রমাণ করে দেয় তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা খুন করে ঝুলিয়ে দিয়েছে। তবে মৃতের পরিবারের তরফে রাজনৈতিক খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে। জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব জানিয়েছে, সমস্ত মৃত্যুর ঘটনা নিয়ে বিজেপি রাজনৈতিক রঙ দেয়। তারকেশ্বর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
Related Articles
সুসেইরাজের বিকল্প কাকে নিচ্ছে এটিকে মোহনবাগান ?
প্রসেনজিৎ মাহাতো , ২৪ নভেম্বর:- ম্যাচ জিতলেও সময়টা ভাল যাচ্ছে না এটিকে মোহনবাগানের। জবি জাস্টিনের পর সুসাইরাজ। আশা করা হয়েছিল, বেশ কয়েকটা ম্যাচ পাওয়া যাবে না দলের উইঙ্গারকে। জানুয়ারি পর্যন্ত নয়। কিন্তু মরশুমের জন্য ছিটকে গেলেন। গত ২০ নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম একাদশেই ছিলেন। কিন্তু ম্যাচের প্রথমার্ধেই বিপক্ষের প্রশান্তের সঙ্গে ধাক্কা […]
একদিকে বন্ধ মিল , অন্যদিকে লকডাউন, জোড়া ফলায় বিদ্ধ ওয়েলিংটন জুট মিলের শ্রমিকরা।
হুগলি , ১৭ জুন:- দীর্ঘ তিন মাস ধরে রিষড়ার ওয়েলিংটন জুট মিল বন্ধ হয়ে আছে। গত ২৭ শে ফেব্রুয়ারি এই কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার মিটিং হওয়া সত্ত্বেও কোনরকম সুরাহা হয়নি। ফলে এখানকার কয়েক হাজার কর্মচারী দারুণ বিপাকে পড়েছে। লকডাউন তার ওপরে মিল বন্ধ দুই যাঁতাকলে পড়ে […]
নবান্ন অভিযানে হুগলির বিভিন্ন প্লাটফর্মে বিজেপির নেতাকর্মীদের ভিড়।
হুগলি, ২৭ আগস্ট:- গতকালই পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আখেরে কাদের কর্মসূচি। মোবাইলে সমাজমাধ্যমের পেজ খুলে ইঙ্গিত করেছিলেন গেরুয়া বাহিনীর দিকে। যদিও বিজেপি জানিয়েছিল এই কর্মসূচি সরাসরি তাদের নয়। কিন্তু মঙ্গলবার সকালে দেখা গেল বিভিন্ন প্লাটফর্ম থেকে ট্রেনে চাপতে বিজেপির নেতাকর্মীদের। হুগলির বিজেপির এক মণ্ডল সভাপতি বাপন হাজরা এদিন […]









