স্পোর্টস ডেস্ক , ১৩ সেপ্টেম্বর:- সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলি ডিভা। ছবিতে স্পষ্ট বেবি বাম্প। সেদিকেই নজর অভিনেত্রীর। সঙ্গে লেখা, “নিজের শরীরে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী-ই বা হতে পারে।” পোস্টটিতে ইতিমধ্যেই ১৮ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। হাজারো কমেন্টে অনুষ্কাকে শুভ কামনা জানানো হয়েছে। আর রোম্যান্টিক স্বামীর মতোই ভারত অধিনায়ক তথা হবু বাবা কোহলি লিখেছেন, “একটা ফ্রেমেই ধরা দিয়েছে আর গোটা পৃথিবীটা।” শুধু অনুষ্কার ছবিই নয়, স্ত্রীর প্রতি বিরাটের ভালবাসাও মন জয় করেছে অনুরাগীদের। উল্লেখ্য গত মাসেই নেটদুনিয়ায় ছবি পোস্ট করে বিরুষ্কা জানিয়ে ছিলেন সংসারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। সেই ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসেছিলেন সস্ত্রীক ভারত অধিনায়ক। এরপর বিরাট ও অনুষ্কাকে ফের একসঙ্গে দেখা গিয়েছিল দুবাইয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বাবা হওয়ার আনন্দ সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন কোহলি। একসঙ্গে কেক কাটেন অনুষ্কা ও বিরাট। এবার চর্চায় অনুষ্কার নতুন ছবি।
Related Articles
ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল।
কলকাতা, ৫ জানুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের জবাবদীহি তলব করেছেন । ওই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে তলব করেছেন। রাজ্য পুলিশের ডিজিকেও সশরীরে […]
আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা।
হুগলি,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা। নতুনভাবে সজ্জিত কোন্নগর জিটি রোড এর উপর প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এদিন বসেছিল কবিতা পাঠের আসর । ভাষা দিবস উপলক্ষে স্থানীয় ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট কবিরা অংশ নেন কবিতা পাঠের আসরে। সারাদিন ধরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত কবিরা। এই […]
হাসপাতালে বেড থেকে পড়ে রোগীর মৃত্যু, চাঞ্চল্য শ্রীরামপুরের।
হুগলি, ২৫ নভেম্বর:- হাসপাতালের বেড থেকে পড়ে গিয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ। হুগলির শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ঘটনা। মৃতের নাম মঞ্জুলিকা ঘোষ (৭৫)। মৃতার পাশে থাকা রোগীর অভিযোগ মঞ্জুলিকা দেবী পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে যায়। হাসপাতালের দায়িত্বে থাকা এক আয়ার অভিযোগ রোগী বিছানা থেকে হঠাৎ পড়ে যায় তারপরেই সিস্টাররা ছোটাছুটি করতে থাকে এবং […]










