হুগলি,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক ভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করল কোন্নগর পৌরসভা। নতুনভাবে সজ্জিত কোন্নগর জিটি রোড এর উপর প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে এদিন বসেছিল কবিতা পাঠের আসর । ভাষা দিবস উপলক্ষে স্থানীয় ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট কবিরা অংশ নেন কবিতা পাঠের আসরে। সারাদিন ধরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান উপস্থিত কবিরা। এই উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল এবং কোন্নগর পৌরসভার পৌরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট গণ্য মান্য মানুষ রা ছাড়াও অগণিত সাধারণ মানুষ। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি দীর্ঘদিন অবস্থায় পড়েছিল । নামকরা এক প্রোমোটার এটি কিনে নিয়েছিল আবাসন গড়ার উদ্দেশে।
কিন্তু কোন্নগর পুরসভা এবং তার প্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এখানে গড়ে উঠেছে নবরূপে এই বাগান বাড়িটি । এখানে বাগান বাড়িটি কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হয়েছে। এই বাড়িটি যদিও এখনো আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়নি । কিন্তু কাজ প্রায় শেষের পথে। গঙ্গার ধারে কয়েক বিঘা জমির উপর গড়ে ওঠা অনিন্দ সুন্দর বাগান বাড়িটি দেখলে মনে হবে একটুকরো শান্তিনিকেতন কে তুলে আনা হয়েছে এখানে। স্থানীয় ও রাজ্যবাসীর কাছে এটি একটি দ্রষ্টব্য স্থান হিসেবে গণ্য হতে চলেছে । এবং যেটুকু জানা গেছে এখানে পুরসভার পক্ষ থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি মিউজিয়াম করা হবে। এবং একটি আর্ট গ্যালারি ভবিষ্যতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুরসভার।Related Articles
সরকারি উদ্যোগে বেসরকারি বাস রুটে সিএনজি চালিত বাস চলাচল শুরু হচ্ছে।
কলকাতা, ১৭ এপ্রিল:- একদিকে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সাধারণ মানুষ ও বাসমালিকদের কিছুটা রেহাই দেওয়া। অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ দূষণে লাগাম টানা। এক ঢিলে এই দুই পাখি মারতে বড়সর পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারি উদ্যোগেই রাজ্যে এই প্রথম বেসরকারি বাস রুটে সিএনজি চালিত বাস চলাচল শুরু হচ্ছে। চলতি মাসের শেষেই শহরে ৫টি এধরণের […]
চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বেকায়দায় যুবরাজ, যুবির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের।
স্পোর্টস ডেস্ক, ৫ জুন:- চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। যুবির মুখে এই ধরণের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তাঁর ফ্যানেরা। ভক্তরা এও বলেছেন, চাহলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ট্যাগে ভরে যায়। ওই ঘটনার জেরে এবার বেকায়দায় পড়ে গেলেন যুবরাজ সিং। সরাসরি […]
হাওড়ায় বামেদের সিইএসসি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। রাস্তা আটকে বিক্ষোভ বামেদের।
হাওড়া , ২২ জুলাই:- অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিস অভিযান করল বাম ছাত্র যুব সংগঠন। বুধবার ২২ জুলাই বেলা ১১টায় এসএফআই, ডিওয়াইএফআই সহ অন্যান্য বাম সংগঠনের তরফ থেকে ওই অভিযানের ডাক দেওয়া হয়। এদিন বামেদের মিছিল আসামাত্রই পুলিশ সেই মিছিল আটকায়। তা নিয়ে গোটা এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা সিইএসসি’র […]







