হুগলি , ৯ সেপ্টেম্বর:- হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জীর নেতৃত্বে বুধবার ধনেখালীতে মদন মোহনতলায় বিজেপির জনসভা অনুষ্ঠিত হলো। এদিন জনসভায় উপস্থিত হয়েছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন জনসভায় দিলীপ ঘোষ ও লকেট চাটার্জীর হাত ধরে ১০০ জন সংখ্যালঘু তৃণমূলের নেতা কর্মী বিজেপিতে যোগদান করেন।এদিন সিঙ্গুর নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন সিঙ্গুরে এখন কিছু হয় না। এখন চারিদিকে সবুজ আর সবুজ । সিঙ্গুরে এলে কি দেখবো, সেখানে ঘাসচারা জন্মেছে । আর কদিন পর দেখবো সব জায়গায় সবুজ। ধান গজিয়েছে, সিঙ্গুরে দেখবো দিদিমনির শাড়ির মতো সাদা কাশফুল গজিয়েছে। সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছে মুখ্যমন্ত্রী আর হুগলীর লোককে বোনা বানিয়েছে।
Related Articles
জরায়ুমুখের ক্যান্সার রুখতে টিকা, বিনামূল্যে ছাত্রীদের দিতে উদ্যোগী হল পান্ডুয়ার স্কুল।
হুগলি, ২২ জুলাই:- জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার বর্তমান সময়ে মাথাব্যথার কারন। এই মারণ রোগ মোকাবিলায় করার জন্য উদ্যোগী হল হুগলির পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়। ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলের সকল ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। […]
শেওড়াফুলি স্টেশনে থালা হাতে বিক্ষোভ হকারদের।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে মিছিল দেখছে গোটা দেশ সেই সময় হুগলির শেওড়াফুলি স্টেশনে খালা হাতে বিক্ষোভ করছেন হকাররা। মুখে তাদের একটাই স্লোগান ‘হয় ভাত দিন নয় কাজ দিন।’ মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শেওড়াফুলি স্টেশন চত্বরে। একেবারে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান হকাররা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে […]
উলুবেড়িয়ায় না আসতে পেরে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা শুভেন্দুর।
হাওড়া, ১২ জুন:- পুলিশের ব্জ্র আঁটুনি। উলুবেড়িয়ায় মনসাতলায় পার্টি অফিসে না আসতে পেরে জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে রওনা শুভেন্দুর। উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণের বিজেপির সদর কার্যালয়ে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা যাতে কার্যালয়ে ঢুকতে না পারে তার জন্য পুলিশি নিরাপত্তার পাশাপাশি গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয় পুরো এলাকা। কিছুক্ষণ আগেই […]









