হাওড়া , ২৪ অক্টোবর:- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি। প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। মঠ ছেড়ে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি জানান, দেবীর কাছে রাজ্যবাসীর ভালো চেয়ে প্রার্থনা করেছি। এর পাশাপাশি তিনি জানান, মন্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে রাজ্যের উচ্চ আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। পুজোগুলির কোনও ক্ষতি হয়নি। অথচ ভবিষ্যতের জন্য একটি ভালো পদক্ষেপ হয়ে রইল। এছাড়াও রাজ্যপাল রাজ্যবাসীর কাছে আর্জি জানান, কোভিড থেকে বাঁচতে সমস্ত নিয়ম-নীতি মেনে চলুন। করোনা মানুষের জীবনে একটি অধ্যায়। ভ্যাকসিন হয়তো আর কিছুদিনের মধ্যেই মিলবে। ততদিন পর্যন্ত সাবধানতা অবলম্বন অত্যন্ত প্রয়োজনীয়।
Related Articles
হুইল চেয়ারে বসেই করোনা যোদ্ধা হয়ে উঠেছেন প্যারালিম্পিক্সে পদক জয়ী দীপা।
স্পোর্টস ডেস্কহুগলি,৮ মে:- ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্যারালিম্পিক্সে পদক জয়ী দীপা মালিককে মনে আছে? যিনি পদ্মশ্রী, খেলরত্ন পুরস্কার লাভ করেছিলেন। কিন্তু তিনি এখন হাঁটতে পারেন না। শরীরে ১৮৩টি সেলাই। কোমরের নীচের অংশ সম্পূর্ণ অসাড়। ১৯৯৯ সালে তিন বারের অস্ত্রোপচার সত্ত্বেও আটকে গিয়েছেন হুইল চেয়ারে। তবুও লড়াই থেমে নেই দীপার। এবার লড়াই কোভিড-১৯ নামক […]
রাজীব, শুভেন্দুর নামে পোস্টার ব্যানার ছিঁড়ে হাওড়ার রাস্তায়। চাঞ্চল্য।
হাওড়া ,১৩ ডিসেম্বর:- রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর নামে পোস্টার নিয়ে গত কয়েকদিন ধরেই হাওড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এবার সেই পোস্টার ব্যানার রাস্তায় ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। হাওড়ার বেলেপোল, কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় রবিবার সকালে সেই পোস্টার ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেল। কোথাও বা পোস্টার টাঙানো থাকলেও ছবিটা ছিঁড়ে দেওয়া হয়েছে। কোথাও […]
দুষ্কৃতিদের তোল্লাই দিচ্ছেন লকেট চট্টোপাধ্যায়! নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের।
হুগলি, ২ এপ্রিল:- বিজেপি কর্মিদের মারধোরের অভিযোগে পদক্ষেপ না নেওয়ায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলে গত ২৯ মার্চ ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতি সঞ্জয় পাশোয়ান ওরফে লালা মা জশোয়া দেবী ছিলেন বলে অভিযোগ তৃনমূল বিধায়ক অসিত মজুমদারের। অসিত মজুমদার মুখ্য নির্বাচনী আধিকারীক রাজীব কুমারকে মেলের […]









