কলকাতা , ৯ সেপ্টেম্বর:- রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার ৮৫ দশমিক ৮৬ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৬৭ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত এক লক্ষ ৬২ হাজার ৯৯২ জন করণা থেকে সংক্রমণ মুক্ত হলেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ১০৭ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লক্ষ ৯০ হাজার ৬৩ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে ১০ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৩ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে ,রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ৭৩০ জন। যার মধ্যে এক হাজার ৪২৮ জন কলকাতা ও ৮৪২ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৩ হাজার ৩৪১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২২ লাখ ৮৫ হাজার ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করা হলো।
Related Articles
ডাক্তার চেম্বার বন্ধ , অসহায় রোগীরা।
হুগলি,১ মে:- বর্তমানে এখন একটাই রোগ করোনা, এই করোনায় আক্রান্ত রোগী ছাড়া এখন সব মানুষই কি সুস্থ্য..? বাকি মানুষের কি কোন রোগ নেই..? এমনই করুন অসহায় কান্নায় জিগ্যাস্য শ্রীরামপুরের তিন নং কলোনির বাসিন্দা বনানী সাহার। বছর কয়েক হলো তার স্বামীর প্যারালাইসিসে আক্রান্ত, প্রতি মাসেই চেক আপ হয় , চেক আপ না করলেই বাড়াবাড়ি হয়ে […]
সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের টিকিট বাতিলের দাবীর অব্যাহত বিজেপি কর্মীদের বিক্ষোভ।
হুগলি , ১৫ মার্চ:-সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের টিকিট বাতিলের দাবীর অব্যাহত বিজেপি কর্মীদের বিক্ষোভ। সোমবার সিঙ্গুরের বিজেপি কর্মীরা চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা পার্টি অফিসে এসে বিক্ষোভ দেখালো। তাঁদের দাবী অবিলম্বে রবীনবাবুর টিকিট বাতিল করে স্থানীয় বিজেপি কর্মী তথা সমাজসেবক পল্টু কুকরীকে টিকিট দিতে হবে। টিকিট বাতিল না হলে বিজেপি কর্মীরা রবীনবাবুর হয়ে কোন কাজ […]
বন্যার জল নামলেও , প্রশাসনের উদাসীনতায় এখনো সংস্কার হয়নি গোঘাটের রাস্তাঘাট।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- বন্যার জল বেশ কয়েক মাস আগেই নেমে গেছে। রেখে গেছে ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি ধ্বংসের চিহ্ন রয়েছে আরামবাগ মহকুমার বন্যা দুর্গত এলাকায়। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ গোঘাটের বালি অঞ্চলে এখনও রাস্তাঘাট সংস্কার করা হয়নি। স্থানীয় প্রশাসনের উদাসীনতার জন্য গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের আরামবাগ থেকে দামোদরপুর রাস্তার বেশ […]







