স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- মে মাসে কেরালা ব্লাস্টার্সের সাথে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবলে সন্দেশ ঝিঙ্গানের পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনার শেষ ছিলো না। মাঝে শোনা যাচ্ছিলো সন্দেশ এটিকে মোহনবাগানে পাকা হয়ে গেছেন, কিন্তু পরবর্তীতে শোনা যায় এই তারকা ডিফেন্ডারের আর্থিক দাবি শুনে নাকি পিছিয়ে এসেছে এটিকে মোহনবাগান। এই সুযোগটা কাজে লাগিয়ে সদ্য অর্জুন পুরস্কার জয়ী এই ফুটবলারকে দলে পেতে ঝাঁপিয়ে ছিলো ইস্টবেঙ্গল, এফসি গোয়া এবং ওড়িশা এফসি। কিন্তু মিনার্ভা একাডেমি কর্ণধার রঞ্জিত বাজাজ দাবি করেছেন এই পাঞ্জাব তনয় নাকি ইতিমধ্যেই এটিকে মোহনবাগানে সই করেছেন ফেলেছেন। রঞ্জিত বাজাজ সন্দেশের একটি ছবি টুইট করে লিখেছেন সন্দেশ পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে আসছেন। যদিও এই বিষয়ে এটিকে মোহনবাগানে কর্তৃপক্ষ বা সন্দেশের এজেন্ট কেউই কোনো প্রতিক্রিয়া দিতে চান নি।
Related Articles
দাম দু পয়সা হলেও ক্যান্সারে আক্রান্ত রোগিণীর পাশে দাঁড়ালেন সেই সাংবাদিকরাই।
হাওড়া, ৯ ডিসেম্বর:- তিনি দুই পয়সার সাংবাদিক। কিন্তু তারই মানবিকতায় সুস্থতার পথে ক্যান্সার আক্রান্ত এক রোগিণী। হাওড়া জেলায় কর্মরত টিভি চ্যানেলের সাংবাদিক দেবাশিস চক্রবর্তীর এই কাজের সাধুবাদ জানিয়েছেন সবাই। সোস্যাল মিডিয়ায় বিষয়টি প্রশংসা কুড়িয়েছে। দেবাশিস জানান, মঙ্গলবার ভারত বনধের দিন সকালে ৬টা নাগাদ তিনিও খবর কভার করতে বেরিয়েছিলেন। রাস্তাতেই বেজে উঠেছিল ফোন। ফোনের অন্য প্রান্তে […]
জাতীয় সড়কে গাড়ি চালকদের ক্লান্তি কাটাতে শীতের ভোরে জল, গরম চা-বিস্কুট হাতে তুলে দিচ্ছে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়।
হাওড়া,২ জানুয়ারি:- শহরে ঘটে চলা দুর্ঘটনার হার কমাতে এবার অভিনব কর্মসূচি নিল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। এ বিষয়ে চালকদের সচেতন করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে তারা। সারারাত গাড়ি চালানোর পর চালকরা যাতে ক্লান্তিতে গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন বা এতে দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্যে শীতের ভোরে তাদের চোখে-মুখে জল দিয়ে হাতে […]
দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার।
কলকাতা, ২৫ জুন:- দুর্গাপুর প্রোজেক্টস লিমিটেডকে চাঙ্গা করার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার। জবরদখল সরিয়ে সংস্থার বাড়তি জমি বিক্রি করার পাশাপাশি রাজস্ব বাড়াতে ওই সংস্থার পুনরুজ্জীবন সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুত্ গতকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডিপিএল সংক্রান্ত সব ফাইল […]






