কলকাতা , ৯ সেপ্টেম্বর:- জাতীয় শিক্ষানীতি এবং কোভিড নিয়ে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চাইলেও তা খারিজ করে দেওয়ায় বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছে। আজ বিধানসভায় এক যৌথ সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন জনস্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি এবং করনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যৌথভাবে অধিবেশনে একটি প্রস্তাব আনতে চাইলেও তা যেভাবে খারিজ করা হলো তাতে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস এর গোপন আঁতাত আরও স্পষ্ট হয়েছে। রাজ্য সরকারের এই দ্বিচারিতা র সমালোচনা করেন তিনি। বাম পরিষদীয় দলের পক্ষে তনময় ভট্টাচার্য বলেন দুর্নীতি, সজন পোষণ, নীতিগত এবং আদর্শগত ক্ষেত্রে দুটি দলের মধ্যে কোন পার্থক্য নেই। এইদিকে বিরোধীরা তিন সপ্তাহ অধিবেশন চালানোর আর্জি জানালেও বর্তমান করোনা আবহে সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে তা করা সম্ভব নয় বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
Related Articles
কাটমানিই হাতিয়ার , মূল্যবৃদ্ধি থেকে কৃষকদের জন্য বাক্যহীন মোদী !
সুদীপ দাস , ২২ ফেব্রুয়ারি:- বর্তমান রাজ্যে কাট-কালচার চলছে বলে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ হুগলীর সাহাগঞ্জ ডানলপ কারাখানার মাঠে প্রকাশ্য জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেল ৩টে ৫২নাগাদ ডানলপ মাঠে বিজেপির মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ বিজেপির রাজ্য স্তরের প্রায় সমস্ত নেতৃত্ব। সম্প্রতি তৃণমূলত্যাগী বিজেপি […]
গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা এবার প্রতিবাদে পথে।
হাওড়া, ২১ আগস্ট:- আরজি করের ঘটনায় বুধবার এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়ার দাসনগর গভ: পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। এদিন তাঁরা দাসনগর থেকে শানপুর মোড় হয়ে ফের দাসনগর মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন। ছাত্রছাত্রীদের একটাই দাবি ছিল, “উই ওয়ান্ট জাস্টিস”। কয়েক হাজার ছাত্রছাত্রী মিছিলে পা মেলান। Post Views: 344
ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়ার আরোগ্য।
হুগলি, ২০ জুলাই:- ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া তালডাঙ্গা থেকে উদ্ধার হওয়া মহিলাকে বাড়ি ফেরানোর জন্য চুঁচুড়া থেকে বৃহস্পতিবার সকাল দশটায় ওই মহিলার নাম অনিমা অদক নিয়ে পশ্চিম মেদিনীপুর রাজাবাজর, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। ঘটনা প্রসঙ্গে জানা গেল গত মঙ্গলবার রাত সাড়ে বারোটায় চুঁচুড়া থানার পুলিশ ওই […]










