হাওড়া , ২২ আগস্ট:- নার্সিংহোমে এক চিকিৎসকের বিরুদ্ধে এবার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও মারধরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নার্সিংহোমে । যদিও অভিযোগ অস্বীকার ওই চিকিৎসকের পাল্টা যুক্তি নার্সিংহোমে কর্তৃপক্ষই জোর করে তার জিনিসপত্র আটকে রেখেছে। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ওই চিকিৎসককে তাঁর সার্ভিস থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল হিসেব নিকেশ করে তাঁর চিকিৎসা সংক্রান্ত সব জিনিসপত্র ফেরত দেওয়া হবে । অভিযোগ, তাতে কর্ণপাত না করে ওই চিকিৎসকের এক অ্যাসিস্ট্যান্ট এসে শুক্রবার রাতে নার্সিংহোমে ঢুকে আলমারি খুলে ওষুধপত্র বের করে আনতে যান। এতেই কর্তৃপক্ষ বাধা দেন। এরপরই ওই চিকিৎসক নার্সিংহোমের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন ও মারধর করেন বলে অভিযোগ। ঘটনার সময় ওই চিকিৎসকের সঙ্গে তাঁর কয়েকজন সঙ্গী ছিল বলেও জানা গেছে।
Related Articles
রবিবার হাওড়ার সভাতে ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তব্য রাখতে পারেন অমিত শাহ ৷
কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষকে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে চার্টার্ড বিমান পাঠিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়ার ডুমুরজলার সভায় রবিবার অমিত শাহের হাত থেকেই হয়তো তাঁরা বিজেপি-র পতাকা তুলে নিতেন৷ কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়ে যায়৷ […]
চাঁপদানির মানুষ পদ্মফুলে ভোট দেবার শুধু অপেক্ষায় আছে – দিলীপ সিং।
হুগলি , ২৮ মার্চ:- চাঁপদানি বিধানসভা কেন্দ্রের জনগণ আগামী ১০ তারিখের জন্য অপেক্ষা করছে ঐদিন এখানকার ভোটাররা পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবে। এ ব্যাপারে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। আজ শ্রীরামপুর প্রভাস্নগর এলাকায় ভোট প্রচার করতে এসে এভাবেই বক্তব্য রাখলেন চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন আমার বিধানসভা কেন্দ্রে […]
ব্যান্ডেলে রেলের উচ্ছেদ রুখতে মুঙ্গেরের লাঠিতেই ভরসা তৃণমূলের , পাল্টা বাসিন্দাদের পাশে থাকার বার্তা বিজেপিরও
সুদীপ দাস , ২৭ নভেম্বর:- বিকল্প ব্যাবস্থা না করে, যদি তোলে যা করার তাই করবো, রক্তক্ষয়ী সংগ্রাম হবে! ব্যান্ডেলে দাঁড়িয়ে হুঙ্কার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। প্রসঙ্গত ব্যান্ডেল রেল স্টেশন সংলগ্ন সাহেববাগান, সাহেবপাড়া, আমবাগান প্রভৃতি রেলের এলাকায় স্বাধীনতার পর থেকেই বহু পরিবারের বসবাস। সম্প্রতি সেইসমস্ত পরিবারগুলিকে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল। এরপর থেকেই আন্দোলনে নেমেছে তৃণমূল। চুঁচুড়ার […]








