হাওড়া , ২২ আগস্ট:- নার্সিংহোমে এক চিকিৎসকের বিরুদ্ধে এবার কর্মীদের সঙ্গে অভব্য আচরণ ও মারধরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি নার্সিংহোমে । যদিও অভিযোগ অস্বীকার ওই চিকিৎসকের পাল্টা যুক্তি নার্সিংহোমে কর্তৃপক্ষই জোর করে তার জিনিসপত্র আটকে রেখেছে। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ ওঠায় ওই চিকিৎসককে তাঁর সার্ভিস থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল হিসেব নিকেশ করে তাঁর চিকিৎসা সংক্রান্ত সব জিনিসপত্র ফেরত দেওয়া হবে । অভিযোগ, তাতে কর্ণপাত না করে ওই চিকিৎসকের এক অ্যাসিস্ট্যান্ট এসে শুক্রবার রাতে নার্সিংহোমে ঢুকে আলমারি খুলে ওষুধপত্র বের করে আনতে যান। এতেই কর্তৃপক্ষ বাধা দেন। এরপরই ওই চিকিৎসক নার্সিংহোমের কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেন ও মারধর করেন বলে অভিযোগ। ঘটনার সময় ওই চিকিৎসকের সঙ্গে তাঁর কয়েকজন সঙ্গী ছিল বলেও জানা গেছে।
Related Articles
হাওড়ায় বিভিন্ন ওয়ার্ডে শিবির করে শুরু হয়েছে কোভিড নমুনা সংগ্রহের কাজ।
হাওড়া , ১৩ আগস্ট:- হাওড়া পুরনিগম এলাকায় এবার পাড়ায় পাড়ায় শিবির করে কোভিড পরীক্ষায় লালারসের নমুনা সংগ্রহ শুরু করল পুরনিগম। বুধবার থেকেই পুরনিগম এই কাজে নেমেছে। বুধবার ৪৭ নম্বর ওয়ার্ডের জগাছা ফ্রেন্ডস লাইব্রেরিতে এই শিবির বসে। করোনা নিয়ে এক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে শহর জুড়ে। যার ফলে অনেক ক্ষেত্রেই করোনার উপসর্গ দেখা দিলেও অনেকের মধ্যেই […]
রাজ্যে আরও নতুন আটটি থানা তৈরি হচ্ছে।
কলকাতা, ৯ মার্চ:- রাজ্যে আরও ৮টি নতুন থানা তৈরি হচ্ছে। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র দপ্তর। এর মধ্যে অধিকাংশই ব্যারাকপুর শিল্পাঞ্চলে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই নতুন আটটি থানা হল, দক্ষিণেশ্বর, নাগেরবাজার, কামারহাটি, মোহনপুর, বাসুদেবপুর, শিবদাসপুর, হালিশহর ও জেটিয়া। বীজপুর থানা ভেঙে হবে জেটিয়া থানা। বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে […]
করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেলো শ্রীরামপুর পৌরসভা ও কানাইপুর পোস্ট অফিস।
হুগলি , ১৪ জুলাই:- করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো কানাইপুর পোস্ট অফিস।মঙ্গলবার নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী দশ দিন বন্ধ থাকবে পোস্ট অফিস।কানাইপুরে সংক্রমণ বাড়ছে করোনার।পঞ্চায়েত সূত্রে জানা গেছে এখনো অবধি কানাইপুরে আক্রান্ত হয়েছে ২১ জন। এবার পোস্ট অফিস এলাকায় করোনা আক্রান্তের হদিস মিলতে বন্ধ করে দেওয়া হলো পোস্ট অফিসের কাজ।পাশাপাশি শ্রীরামপুর পৌরসভার […]









