মালদা , ২০ আগস্ট:- মালদা-রাষ্ট্রায়াত্ত ব্যাংকের এটিএম ভেঙে সর্বস্ব লুট পালালো দুষ্কৃতীরা । ঘটনা সামনে আসতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকায় । গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । বৃহস্পতিবার সকালে খতিয়ে দেখে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার , ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ , কালিয়াচক থানার আইসি আশিস দাস সহ বিশাল পুলিশবাহিনী । ব্যাংক কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দিক নিয়ে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন । জেলা পুলিশ সুপার অলক রাজরিয়া জানান পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস কাটার দিয়েই এটিএম থেকে টাকা লুট করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
নিকাশি নালা সাফাইয়ে কর্মীদের সমস্যা হওয়ায় সকলের সহযোগিতা চায় হাওড়া পুরনিগম।
হাওড়া , ১২ এপ্রিল:- হাওড়া পুরনিগম এলাকায় নিকাশি নালা সাফ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুরসভার সাফাই কর্মীদের। কাজে নেমে বেগ পেতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সাফাই না হওয়ার জন্য এইসব নালা এবং হাইড্রেনে পলি জমে পূর্ণ হয়ে রয়েছে। এখন সেখানে ডিসেলটিং এর কাজে নেমে জল অবস্থায় নিকাশি নালার পাঁক সরাতে বেগ পেতে […]
হুগলির মারুতি ভ্যানে আগুন।
হুগলি, ১১ এপ্রিল:- হুগলির মারুতি ভ্যানে আগুন চুঁচুড়া ধনিয়াখালী রোড ধরে যাচ্ছিল মারুতি গাড়িটি। আলিনগরের কাছে আসতে এলপিজি গ্যাস চালিত গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। গাড়ির চালক বুজতে পেরে গাড়ি থেকে নেমে পরেন। মুহুর্তে দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। স্থানীয় একটি কারখানা থেকে জল দিয়ে আগুন নেভানো হয়।খবর পেয়ে পোলবা থানার পুলিশ হাজির হয়।আগুন […]
কোন্নগরে হকারদের পাশে নওশাদ।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- হকারদের বিরুদ্ধে রেল পুলিশের অমানবিক আচররে প্রতিবাদে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাতে গিয়ে আরপিএফ এর লাঠিট ঘা খেতে হয়েছিল হকারদের। গত ১৬ সেপ্টেম্বর এই ঘটনার প্রতিবাদে হুগলি স্টেশনে রেল অবরোধ করে হকাররা। স্টেশন বিউটিফিকেশন হবে বলে হকার উচ্ছেদ অভিযান শুরু করে রেল। যা শুরু হয়েছিল কোন্নগর স্টেশন থেকে। এই ঘটনার পর হকারদের জীবন […]









