মালদা , ২০ আগস্ট:- মালদা-রাষ্ট্রায়াত্ত ব্যাংকের এটিএম ভেঙে সর্বস্ব লুট পালালো দুষ্কৃতীরা । ঘটনা সামনে আসতে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মালদা কালিয়াচক থানার সুজাপুর এলাকায় । গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । বৃহস্পতিবার সকালে খতিয়ে দেখে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ । ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার , ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ , কালিয়াচক থানার আইসি আশিস দাস সহ বিশাল পুলিশবাহিনী । ব্যাংক কর্তৃপক্ষের সাথে বিভিন্ন দিক নিয়ে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন । জেলা পুলিশ সুপার অলক রাজরিয়া জানান পুলিশের প্রাথমিক অনুমান গ্যাস কাটার দিয়েই এটিএম থেকে টাকা লুট করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে।
Related Articles
ডি-এমের সঙ্গে দেখা করতে না পেরে সরকারকে একহাত লকেট- অর্জুনের , পাল্টা বিজেপি সাংসদদের অসভ্য ও গুন্ডা বলে কটাক্ষ দিলীপের।
সুদীপ দাস,১৩ মে:- দিনভর নাটকের পরও কোনভাবেই হুগলীর জেলাশাসকের সাথে সাক্ষাৎ করতে পারলেন না বিজেপির দুই সাংসদ লকেট চ্যাটার্জী ও অর্জুন সিং। প্রসঙ্গত দিনকয়েক ধরে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে রয়েছে ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকা। সেবিষয়েই বুধবার হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সাথে দেখা করার কথা ছিলো। কথামত সকাল […]
এবার দুয়ারের সরকার শিবির এই বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ।
কলকাতা, ২৩ মার্চ:- এবার দুয়ারে সরকার শিবিরেই রাজ্যের চোখের আলো কর্মসূচির আওতায় বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ মিলবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর প্রত্যেক জেলার জেলাশাসক, সিএমওএইচদের চিঠি দিয়ে শিবিরগুলোতে চক্ষু পরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। শিবিরে গিয়ে চক্ষু পরীক্ষার জন্য কেউ আবেদন করলে তিন দিনের মধ্যে আবেদনকারী যাতে চক্ষু পরীক্ষা করতে পারেন তা শিবির থেকেই ব্যবস্থা […]
পাথর বোঝাই লড়ি আটকে ধুমধুমার, লাঠিচার্জ পুলিশের।
কোচবিহার,৭ এপ্রিল:- কোরানা পরিস্থিতিতে দেশ জুড়ে লকডাউন থাকলেও কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে নির্মীমান জয়ী সেতুর কাজে বাইরের থেকে পাথরভর্তি লরি আসছে মেখলিগঞ্জে৷ পুলিশ সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে ৷ পুলিশকেই লক্ষ্য করে ইঁট পাথর ছুড়ে বাসিন্দারা৷ উত্তেজনায় এক পুলিশ কর্মীও আহত হন বলে জানা যায় ৷ স্থানীয়দের অভিযোগ ঐ লকডাউন পরিস্থিতিতেও বিভিন্ন […]









