পশ্চিম মেদিনীপুর , ২০ আগস্ট:- দু দিনের টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও নারায়ণগড় ব্লকের বেশ কিছু এলাকা । নদী ও খালের জল গিয়ে পৌঁছল বসতি এলাকায় ও পথ চলতি রাস্তায়। তারই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে গ্রামবাসীদের যাচাযাত। জলের তরে ডুবে গিয়েছে খাকুড়দার হাট-বাজার,ভেঙে পড়েছে অধিকাংশই হাট-বাজার বসার জায়গা,ফলে কার্যত বহু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের, তার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামের কাঁচা বাড়িগুলির, এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ এমনটাই জানান এক গ্রামের যুবক,তবে আগামী দিনে প্রশাসনের কতটা সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা নিয়েও নজর থাকবে আমাদের। সবমিলিয়ে কার্যত জলমগ্ন এর কারণে বহু সমস্যার মুখে দুই ব্লকের অধিকাংশ গ্রামের মানুষ।
Related Articles
ত্রিবেনী কুম্বমেলায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- রাজ্যপাল, বিবেকানন্দ নগর থেকে সপ্তর্ষী ঘাটে যান পায়ে হেঁটে।সেখান থেকে শংকরাচার্য নগরে সাধু আখড়া গিয়ে আশির্বাদ নেন। তারপর আবার বিবেকানন্দ নগর ত্রিবেনী শিবপুর মাঠে রুদ্রাভিষেক যজ্ঞে আহুতি দেন। রাজ্যপালকে মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয় বঙ্গীয় ত্রিবেনী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে। রাজ্যপাল বোস বলেন, মহারাষ্ট্রের পুনেতে বাংলার শ্রমিকের মৃত্যু, বাংলায় কথা বলায় খুনের […]
ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে মাদকদ্রব্য ছাড়ার কারণে আত্মহত্যা করল এক ব্যক্তি।
শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সাপটিগুড়ি এলাকায় মাদকদ্রব্য ছাড়ার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির মুন্না কুজুর(৪০)। জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নেশা করতো। এরপর বাড়ির লোকজন অনেক বোঝানোর পড় ওই ব্যক্তি মাদকদ্রব্য ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে মাদকদ্রব্য ছাড়ার পর থেকেই […]
কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী দিলো সিঙ্গুর থানা।
হুগলি, ৫ জানুয়ারি:- রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ উদ্যোগে কোভিড আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় সিঙ্গুর ব্লক প্রশাসন ও সিঙ্গুর থানার পক্ষ থেকে গোপালনগর গ্রামের সুধা সামন্তের বাড়িতে গিয়ে চাল, ডাল, ভোজ্য তেল, মুড়ি, বিস্কুট সহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়। একমাত্র দারিদ্র্য সীমার নিচে বসবাস কারীদের বিনামূল্যে এই খাদ্য […]








