হুগলি , ২২ মে:- গত আমফানের স্মৃতি উসকে এবারের ঝড়ের আগাম সতর্কতা হিসাবে কোন্নগরে জিটিরোডের পাশে গাছের ডাল কাটা শুরু করলো বিদ্যুৎ দফতরের উদ্যোগে স্হানীয় তৃণমূল কর্মীরা। গত আমফানের ঝড়ে এলাকায় প্রচুর গাছের ডাল ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। ফলে বেশ কয়েকদিন এলাকায় বিদ্যুৎ না থাকায় রাস্তা অবরোধ থেকে বিক্ষোভ হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার কারণে শুরু হয়েছে ইলেকট্রিক তারের উপর ঝুলে পড়া গাছের ডাল কাটার কাজ।
Related Articles
এবার থেকে এক লক্ষ টাকার মূল্যের টেন্ডারের নোটিশ সরকারের ই টেন্ডার পোর্টালে দিতে হবে।
কলকাতা, ২৮ জুলাই:- বিভিন্ন দফতরে টেন্ডার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, এখন থেকে ১ লক্ষ বা তার বেশি টাকার টেন্ডারের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ই-টেন্ডার করতে হবে। এতদিন ৫ লক্ষ বা তার বেশি টাকার কাজের ক্ষেত্রে ই-টেন্ডার ডাকা বাধ্যতামূলক ছিল। ২০১২ সালে অর্থদফতর ৫০ লক্ষ বা তার […]
ফলোআন বাঁচালেও বিপাকে ক্যারিবিয়ানরা ।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- প্রথম টেস্টে হারের পর ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪৬৯ রানের বিশাল রানের বোঝা ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে চাপিয়ে সিরিজে সমতা ফেরানোর অপেক্ষায় ছিল রুট বাহিনী। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয়দিন ওল্ড ট্র্যাফোর্ডে একটিও বল না গড়ানোয় হোল্ডার বাহিনীর ব্যাপক সুবিধে হল বলেই মনে করছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চতুর্থদিনের […]
ধর্মঘটে সামিল হওয়ায় স্কুলে শিক্ষকদের ঢুকতে বাধা হাওড়ায়।
হাওড়া, ১১ মার্চ:- ডিএ বঞ্চনার প্রতিবাদে শুক্রবার সব সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘটে সামিল হওয়ায় হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহের একটি হাইস্কুলে শনিবার শিক্ষকদের ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা এবং অবিভাবকদের একাংশ। শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার কারণেই স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে […]










