হুগলি,১ জানুয়ারি:- চুঁচুড়া তোলাফটোক বাসন্তী পুজো কমিটি ও যুবসংঘ ক্লাবের উদ্যোগে বুধবার বছরের প্রথম দিনে মহাসমারোহে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।এদিন কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন ধরে চলছে বৈদিক পুজো পাঠ,হোম যজ্ঞ।কল্পতরু উৎসব উপলক্ষে সেজে উঠেছে পুরো এলাকা।কল্পতরু উৎসব উপলক্ষে এদিন কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এখানে।সারাদিন ধরে ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করা হয় এদিন।
হুগলির পূণ্যভূমি তথা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম ভিটে কামারপুকুরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব।কামারপুকুর মঠ ও মিশনের উদ্যোগে এই উৎসব পালন করা হয়।এই উপলক্ষ্যে সারাদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রায় কুড়ি পঁচিশ হাজার ভক্ত এদিন প্রসাদ খাবেন।দেশ বিদেশ থেকে বহু ভক্ত এসেছেন। সকাল থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। একটি বর্ণ ময় শোভা যাত্রার আয়োজন করা হয়।Related Articles
বাংলার আম উপহার স্বরূপ পাঠানো হলো রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের।
কলকাতা, ২৯ জুন:- করোনা আবহে গত এক বছর বন্ধ থাকার পর এবার ফের রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের কাছে বাংলার আম উপহারস্বরূপ পাঠানো হয়েছে।দিল্লির বঙ্গ ভবন থেকে রাজ্য সরকারের উদ্যোগে এই আম পাঠানো হয়েছে৷, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]
ভোট মিটতেই উত্তেজনা ডোমজুড়ে , বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।
হাওড়া , ১২ এপ্রিল:- ভোট মিটতেই উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধে এবং ভোটের দিন বুথে বিজেপির এজেন্ট হয়ে বসার অপরাধে রবিবার রাতে বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয় বাঁকড়া রাজীবপল্লীর বিজেপি সমর্থকদের। অভিযোগের তীর শাসক দল আশ্রিত স্থানীয় […]
সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হিমা দাসের।
স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্টেম্বর:- দেশের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে SAI-এর এই প্রশিক্ষণ কেন্দ্রটিতে। অথচ, সেই এনএস-এনআইএসেই কিনা খাবারের মান খারাপ। শুধু মান খারাপ বললে ভুল হবে, দেশের অন্যতম সেরা এই ক্রীড়া প্রশিক্ষণ শিবিরের খাবার-দাবার রীতিমতো অস্বাস্থ্যকর। আর কেউ নন, এই অভিযোগ করেছেন খোদ দেশের প্রথম সারির প্রতিভাবান স্প্রিন্টার হিমা দাস (Hima Das)। অন্যান্য অ্যাথলিটরাও […]








