কোচবিহার , ৮ আগস্ট:- ২০০ বোতল কাফ সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ২০০ বোতল কাফ সিরাপ সহ নম্বর প্লেটহীন একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিল্টু খন্দকার(২০) ও রাহুল মিয়াঁ (২০)। জানা গেছে, শুক্রবার গভীর রাতে আবুতারা এলাকায় একটি নম্বর প্লেটহীন মোটর সাইকেল আটক করে পুলিশ। গাড়ির চালক ও এক আরোহীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ২০০ বোতল কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে সাহেবগঞ্জ থানার পুলিশের এক আধিকারিক জানিয়েছে, ইতিমধ্যেই ওই দুই ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়। তাদের দুজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। এই পাচারকারীদের সাথে বড় রকম কোন চক্রের সাথে জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
Related Articles
করোনা সন্দেহে এক যুবককে চিকিৎসার জন্য অন্ডালে ট্রেন থেকে নামালো রেল পুলিশ।
বীরভূম, ১৯ মার্চ :- করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। আজ ট্রেনে এক যুবকের সিউড়ি আসার কথা ছিলো। কিন্তু রেল কর্তৃপক্ষ তাকে অন্ডালে ট্রেন থেকে নামিয়ে চিকিৎসার জন্য নয়ে যান। এদিকে ওই ট্রেনে ওই যুবকের সঙ্গে থাকা যাত্রীদের সিউড়ি স্টেশনে নামিয়ে তাদের পরিক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে আজ থেকে সিউড়ি সুপার […]
কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২০ এপ্রিল:- কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে অভিযোগ করে তিনি কোভিড টিকা নিয়ে কালোবাজারির সম্ভাবনা রয়েছে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার […]
২০ লক্ষ জনের টিকাকরণের পর রাজ্য এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে।
কলকাতা , ১৩ মার্চ:- ২০ লক্ষ জনের টিকাকরণের পর রাজ্য এখন দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। একমাত্র রাজস্থান পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে। পোর্টালের সমস্যা অনেকটা মিটে যাওয়ায় টিকাকরণ গতি পেয়েছে। আজ আবার দিনে দেড় লক্ষের বেশী জন টিকা নিয়েছে, আগামী সপ্তাহে দৈনিক ২ লক্ষের বেশী হতে পারে বলে আশা করা যায়। আজ আরেকটি মাইল ফলক ছুঁয়ে ফেলল […]








