কলকাতা , ২০ এপ্রিল:- কেন্দ্রের করোনা টিকাকরণ নীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কেন্দ্রের নয়া নীতিকে অন্তঃসারশূন্য বলে অভিযোগ করে তিনি কোভিড টিকা নিয়ে কালোবাজারির সম্ভাবনা রয়েছে বলে ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ যখন হু হু করে বাড়ছে, তখন কেন্দ্র অন্তঃসার শূন্য বিবৃতি দিয়ে দায়িত্ব এড়ানোর পথ নিয়েছে।কেন্দ্রীয় ঘোষণায় টিকার কার্যকারিতা, গুণমান, সরবরাহ নিয়ে সমস্যা সমাধানের কোনও পথ দেখানো হয়নি, রাজ্য কত দামে টিকা কিনতে পারবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী টিকা নিয়ে কালোবাজারির আশঙ্কা প্রকাশ করেছেন যা সাধারণ মানুষের টিকা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে বলে তিনি মনে করেন। বাজারে টিকার অপ্রতুলতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্বচ্ছ, বিশ্বাসযোগ্য টিকাকরণ নীতি সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে। যাতে দেশের সব মানুষ সুলভ মূল্যে টিকা পান।
Related Articles
ফাউলারের প্রোফাইল নিয়ে এ কী বললেন হাবাস !!!!!
প্রসেনজিৎ মাহাতো , ২৬ নভেম্বর:- গত শুক্রবার এটিকে মোহনবাগান জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছে। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার অগ্নিপরীক্ষা। গতবারের লিগ চ্যাম্পিয়ন এটিকে এফসি দলের বেশির ভাগ ফুটবলারকেই এ বার তাঁর নতুন দলে রেখে দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ফলে একটা তৈরি কম্বিনেশন হাতে পেয়ে গিয়েছেন তিনি। সন্দেশ ঝিঙ্গন, তিরি, শুভাশিস বসু, […]
আই,পি,এস ও আই,এ,এস অফিসার কে ভয় দেখানো হচ্ছে ,অঘোষিত জরুরী অবস্থা তৈরি করেছে কেন্দ্র -কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১২ ডিসেম্বর:- রাজ্যে আই, পি, এস ও আই, এ, এস অফিসার কে ভয় দেখানো হচ্ছে। তিনজন অফিসারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। দেশে একটা অঘোষিত জরুরী অবস্থা তৈরি করেছে কেন্দ্র। শনিবার দলীয় কর্মসূচিতে হাজির হয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাড্ডা ইস্যুতে তিনি কেন্দ্রের আধিকারিক কে অমিত […]
পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের।
পু:বর্ধমান,৬ ডিসেম্বর:- কালনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিককে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় কালনা হসপিটালে ভর্তি দাপুটে তৃণমূল নেতা । রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎই দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় । তখনই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পায়ে লাগে তার । ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ইনসান মল্লিক। […]








