বীরভূম, ১৯ মার্চ :- করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। আজ ট্রেনে এক যুবকের সিউড়ি আসার কথা ছিলো। কিন্তু রেল কর্তৃপক্ষ তাকে অন্ডালে ট্রেন থেকে নামিয়ে চিকিৎসার জন্য নয়ে যান। এদিকে ওই ট্রেনে ওই যুবকের সঙ্গে থাকা যাত্রীদের সিউড়ি স্টেশনে নামিয়ে তাদের পরিক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে আজ থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে খোলা হলো ফিভার ক্লিনিক। জ্বর সর্দি কাশি নিয়ে আসা রোগিদের চিকিৎসা করা হচ্ছে। ওই রোগিদের কোন টিকিট করাতে হচ্ছেনা। সরাসরি তারা চিকিৎসা করাতে পারছেন। হাসপাতাল সুপার শোভন দে জানিয়েছেন ৬ জন চিকিৎসক ও ১৫ জন নার্স ফিভার ক্লিনিকে রয়েছেন।
Related Articles
বিধায়কের নেতৃত্বে মনোনয়ন জমা দিলেন ডানকুনি পুরসভার তৃণমূল প্রার্থীরা।
তরুণ মুখোপাধ্যায়,৭ ফেব্রুয়ারি:- হুগলি জেলার বারোটি পুরসভার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ পুরোদমে চলছে। এদিন শ্রীরামপুর কোর্ট চত্বর ছিল বিভিন্ন রাজনৈতিক কর্মীদের ভীড়ে জমজমাট। সোমবার সকাল বেলায় চন্ডীতলার তৃণমূল বিধায়ক স্বাতী খন্দকার ডানকুনি পুরসভার তৃণমূল মনোনীত প্রার্থীদের নিয়ে হাজির হন শ্রীরামপুর কোর্টে। প্রার্থীদের মনোনয়ন জমা দেবার পর ফলাফল নিয়ে অত্যন্ত আশাবাদী স্বাতীদেবী। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের […]
করোনার বিরুদ্ধে এবার পথে নেমে লড়াইয়ে মমতা, পরিদর্শন করলেন হাসপাতাল-কোয়ারেন্টাইন সেন্টার।
তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা ভাইরাস আক্রান্ত দের চিকিৎসারত চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আহ্বান আসুন আমরা সকলে একসঙ্গে এই মহা বিপদের বিরুদ্ধে লড়াই করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এদিন দুপুর থেকে কলকাতার এসএস কেএম , এন আর এস, আর জি কর মেডিকেল কলেজ ,কলকাতা মেডিকেল কলেজ, বেলেঘাটা আইডি, রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টার ,এম আর বাঙ্গুর হাসপাতলে পৌঁছে যান। সেখানে […]
কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার ১৩ যুবক।
হাওড়া, ২৬ মার্চ:- কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার হলেন ১৩ জন যুবক। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক চারজনের ৪ দিনের পুলিশি হেফাজত এবং বাকি ৯ জনের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্রের খবর, বেলুড় স্টেশন রোডে গত এক বছর ধরে কল […]








