তরুণ মুখোপাধ্যায় , ১৭ জুলাই:- উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করল হুগলির মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম। আজ ফলাফল প্রকাশ হলে দেখা যায় এই স্কুলের ১১২ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল সবাই এ গ্রেড পেয়েছেন। তাদের মধ্যে ৪৯৬ পেয়েছেন দুজন এরা হলো উত্তরপাড়া কোতরং এর বাসিন্দা শেখ আয়ান হামিন এবং শ্রীরামপুরের মাহেশের সম্প্রীত চক্রবর্তী ফলাফল অনুযায়ী সর্বোচ্চ চতুর্থ এরা। এছাড়াও ৪৯৫ পেয়েছেন অঙ্কিত দাস ফলাফল অনুযায়ী সর্বোচ্চ পঞ্চম স্থান পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই স্কুলেরই ছাত্র ঐশিক মুখার্জি সে ৪৯৪ নাম্বার সর্বোচ্চ ষষ্ঠ বলে মনে করা হচ্ছে। আজকের এই ফলাফলে খুশি মাহেশ শ্রীরামকৃষ্ণের স্কুলের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তী সহ অন্যান্য শিক্ষক থেকে ছাত্ররা।
Related Articles
দুদিনে করোনা আক্রান্ত ১০ পাক ক্রিকেটার !
স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- ইংল্যান্ড সফর অনিশ্চিত পাকিস্তানের। করোনা আক্রান্ত দুদিনে ১০ জন পাকিস্তান ক্রিকেটার। সোমবার শাদাব খান, হ্যারিস রাউফ ও হায়দার আলি ৩ জন আক্রান্ত হন। মঙ্গলবার জানা যায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। যে পাক ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারা হলেন, ফাখার জামান, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, […]
ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার গৃহবধূর।
হাওড়া, ২৭ অক্টোবর:- ডেঙ্গুতে মৃত্যু হলো হাওড়ার এক গৃহবধূর। হাওড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গোরাবাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম নীতু সিং (৩১)। গত ১৭ তারিখ জ্বরে আক্রান্ত হন তিনি। নীতুদেবীকে প্রথমে হাওড়া হাসপাতাল পরে গত ১৮ তারিখ তাঁকে ভর্তি করা হয় গোলাবাড়ির এক বেসরকারি হাসপাতালে। সেখানেই গতকাল রাতে তাঁর মৃত্যু হয়। Post Views: 326
সম্প্রীতির ছবি হাওড়ায়। ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসলিম ভাইদের হাতে জল ও সরবত তুলে দিলেন হিন্দু ভাইরা।
হাওড়া, ৩ মে:- আজ পবিত্র ঈদ। পাশাপাশি আজ অক্ষয় তৃতীয়া। দুই ধর্মাবলম্বী মানুষদের আজ দুই উৎসবের দিন। এই পবিত্র দিনে সম্প্রীতির ছবি দেখা গেল হাওড়ায়। মঙ্গলবার সকালে ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসলিম ভাইদের হাতে জল ও সরবত তুলে দিলেন হিন্দু ভাইরা। এমনই ছবি দেখা গেল হাওড়া ময়দান রেডক্রসের সামনে। পবিত্র ঈদের নামাজ পড়ে ফেরার […]








