হুগলি,৩ জানুয়ারি:- আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দেবে রিষড়া পুরসভা।শুক্রবার ৩০ তম রিষড়া মেলার সাংবাদিক বৈঠকে একথা বলেন পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। তিনি বলেন মোবাইল ফোনে সমাধান অ্যাপস ডাউনলোড করলেই খুলে যাবে পুরসভার সবকটি দপ্তর। সেই সমস্ত বিভাগে নাগরিকেরা অভিযোগ জানালেই পুরসভা ব্যবস্থা নেবে। ৪ থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত মেলা চলবে।
বই থেকে ঘর গৃহস্থলির সরঞ্জামের জন্য ৩৫০ টি স্টল থাকবে মেলায়।এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা। চেয়ারম্যান বলেন,মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি । ৫ টাকা প্রবেশ মুল্য করা হয়েছে। মেলায় প্রবেশ করলেই ফ্রী ওয়াই ফাস সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ফোন ইনের সুবিধা। মেলা প্রাঙ্গণের মধ্যেই ফোনের মাধ্যমে রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক তারা তাদের অভাব অভিযোগ জানাতে পারবে। সব মিলিয়ে জমাজমাট হতে চলছে রিষড়া মেলা।এদিনের সাংবাদিক বৈঠকে পৌরপ্রধান বিজয় সাগর মিস্র ছাড়াও ছিলেন উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান,পৌর কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,কৌশিক মুখোপাধ্যায়, সহ পৌর আধিকারিকরা।Related Articles
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হাওড়ায়।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ‘বেআইনিভাবে’ রিফিলিংয়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এবার হাওড়ার বাঁকড়ায়। বিস্ফোরণের জেরে ভাঙে বাড়ির পাঁচিল। এছাড়াও আবাসনের একাধিক পাঁচিলে ফাটল দেখা গেল। ঘটনায় আহত হয়েছেন ২ জন। ডোমজুড় থানার বাঁকড়া মন্ডলপাড়ার ঘটনায় চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। Post Views: 343
অভিষেকের জন সংযোগ যাত্রায় জনপ্লাবন হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ৪ জুন:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাওড়ায় জন সংযোগ যাত্রা কার্যত মানুষের জনপ্লাবনে পরিণত হলো। রবিবার বিকেল ৫টা নাগাদ ডোমজুড় বিধানসভার সলপ থেকে বিশাল ওই রোড শো শুরু হয়। সেখানে হাজার হাজার কর্মী-সমর্থক অভিষেকের সঙ্গে ওই রোড শো’তে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া […]
তন্তুজ আজ স্বাবলম্বী, সরকারকে ডিভিডেন্ট দিতেও পারবে, আশা প্রকাশ মন্ত্রীর।
কলকাতা, ২০ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লাভের মুখ দেখছেন রাজ্যের তাঁত শিল্পীরা। বাম জমানার রুগ্ন সরকারি তাঁত শিল্পী সমবায় তন্তুজ আজ সাবলম্বী।এক সময় ঋণে ডুবে থাকা ওই সংস্হা এখন লাভজনক। মাথার ওপর নেই কোনো ব্যাঙ্ক লোন। সরকারের কাছ হাত পেতে অর্থ সাহায্যও নিতে হচ্ছে না। এমনকি চলতি বছরের শেষে নিট মুনাফা থেকে তন্তুজ […]









