হুগলি , ১৭ জুলাই:- করোনা আবহে স্কুল বন্ধ থাকাকালীন সমস্ত ফিজ মুকুবের দাবীতে স্কুল গেটে বিক্ষোভ দেখিয়ে তালা বন্ধ করার পর বিধায়কের বাড়ির সামনে অবস্থানে অভিভাবকরা। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল বিক্রমনগরের। ওই এলাকার একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে লকডাউন পিরিয়ডে ফিজ মুকুবের দাবী জানিয়ে আসছিলো অভিভাবকরা। এই মর্মে ম্যানেজিং কমিটি সহ জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও কোন সদুত্তর আসেনি বলে অভিযোগ। তাই ফিজ মুকুবের দাবীতে আজ বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। এরপর তাঁরা বিদ্যালয়ের সমস্ত নিরাপত্তা কর্মীদের বের করে গেট বন্ধ করে দেয় অভিভাবকরা। অবশেষে তাঁরা ম্যানেজিং কমিটিতে থাকা স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে দেখা করতে আসেন। সেখানেও হয় আর এক নাটক। বিধায়ক ছিলেন না বাড়িতে। প্রথমে বিধায়কের বাড়ি সামনে চেয়ারে বসতে দিয়ে বলা হয় একটু অপেক্ষা করুন তিনি আসছেন। কিন্তু কিছুক্ষন পরেই চেয়ার তুলে নেওয়া হয়। বলা হয় বিধায়কদের আসতে দেরী হবে। এরপরই ক্ষোভে ফেটে পরেন অভিভাবকরা। বিধায়কের বাড়ির সামনে দাঁড়িয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
Related Articles
আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর পিছনে কোন বৈজ্ঞানিক চিন্তাধারা নেই প্রধানমন্ত্রীর বলে দাবী বিজ্ঞানমঞ্চের।
তরুণ মুখোপাধ্যায়,৫ এপ্রিল:- প্রধানমন্ত্রী কখনও থালা বাজাবার কথা বলছেন আবার কখনও বাড়িঘরের আলো নিভিয়ে প্রদীপ জ্বালানোর নিদান দেশবাসীকে দিচ্ছেন সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এর দ্বারা কোন করোনা নির্মূল করা যাবে না । সাধারণ মানুষের এই ধারণাটা ক্রমশ প্রকাশ পাচ্ছে। আজ রাত্রির নটার সময় পুরো ভারতবাসীকে অন্ধকার পালনে যে পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন সে ব্যাপারে বলতে গিয়ে বারাসাত […]
চলতি বছরেই কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু দেউচা পাঁচামিতে।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্য সরকার চলতি বছরেই দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের খনন কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে। নবান্ন সভাঘরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে শিল্পপ্রসার পর্ষদের বৈঠকে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী একথা জানিয়েছেন। তিনি জানান, দেউচা পাঁচামি প্রস্তাবিত খনি প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বেশিরভাগ সমীক্ষাও নমুনা পরীক্ষার কাজ শেষ হয়েছে। […]
ডোমজুড়ের ডাকাতি কাণ্ডে ধৃত মণীশ ও বিকাশকে তোলা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ২৩ জুলাই:- ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি-কাণ্ডে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার হাওড়া আদালতে তোলা হলো ধৃত মণীশ মাহাতো ওরফে ‘মানিয়া’ এবং বিকাশ ঝা’কে। গত ১১ই জুন হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এবং বিহার এসটিএফ এক মহিলা সহ মোট ৫ জনকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে হাওড়া […]








