স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই: টেস্টের বল গড়ানোর কয়েক ঘন্টা আগে ইংল্যান্ড শিবিরে জোরদার ধাক্কা। ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড বোর্ডের ‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় আর্চারকে ১৩ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে তবেই আর্চার নামতে পারবেন তৃতীয় টেস্টে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে পাঠানো মেল-এ দুঃখ প্রকাশ করেছেন আর্চার। তিনি বলেছেন, ‘‘শুধু নিজেকে নয়, গোটা দলকে আমি বিপদে ফেলেছি।’’ করোনা-আবহে সাউদাম্পটনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ঠেকানোর জন্য দু’দেশের ক্রিকেটারদের ‘বায়ো-সিকিউর’ পরিবেশে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছিল তাঁদের। বাইরে থেকে কেউ ঢুকতে পারবেন না। ভিতর থেকেও কেউ বাইরে বের হতে পারবেন না। কিন্তু, আর্চার সেই নিয়ম ভাঙাতেই দল থেকে বাদ পড়লেন।
Related Articles
কন্যাশ্রী প্রকল্পপের স্বচ্ছতা আনতে এবার বাংলার শিক্ষা পোর্টাল এর মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য।
কলকাতা, ২৫ মে:- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে।। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮ বছরের ছাত্রীরা আবেদন করতে পারে। সরকারি সূত্রে জানা গিয়েছে বাংলার শিক্ষা পোর্টালে রাজ্যের […]
“মোটা ভাই আসুক বা যেই আসুক, বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবেনা – অরূপ রায়।
হাওড়া , ৪ এপ্রিল:- “মোটা ভাই আসুক বা যেই আসুক, বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন সফল হবেনা।” রবিবার বিকেলে হাওড়ার ব্যাতাইতলায় এক নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা অরূপ রায়। তিনি বলেন, “শনিবার হাওড়ায় ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে সালকিয়া সম্মিলনী পার্ক পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা করেছেন তাতে লোকের ভিড় সামলাতে শরীরের রক্ত জল […]
স্বামী ও মেয়েকে কুপিয়ে জখম স্ত্রী।
সুদীপ দাস, ১৯ নভেম্বর:- স্বামী ও মেয়ের পর নিজেকে কুপিয়ে জখম স্ত্রী। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানা এলাকায়। গুরুতর জখম অবস্থায় এদিন রাতেই তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রী তন্দ্রা ঘোষ(৫২) স্বামী সুবিমল ঘোষ(৬৩) এবং মেয়ে সুলগ্না ঘোষ(২৬)-কে বটি দিয়ে কুপিয়ে নিজেও বটির আঘাতে জখম হন বলে […]










