তরুণ মুখোপাধ্যায়, ৩০ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার বাংলার বাড়ি স্বপ্নের দিশারী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো রিষড়া পৌরসভার নারায়ণ চন্দ্র ব্যানার্জি সভাকক্ষে। বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত উপভোক্তার বাড়ি পেয়েছেন বা আবেদন করেছেন সেই সমস্ত মানুষদের নিয়ে আলোচনা চক্রে বিস্তারিত ভাবে আলোচনা হল। এ প্রসঙ্গে বলতে গিয়ে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র জানান বাংলার বাড়ি প্রকল্পের আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে রিষড়া পৌরসভাও অনেকটাই এগিয়ে আছে। ইতিমধ্যে প্রায় দুহাজার পৌরবাসীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্য সরকার এবং পুরসভা মিলে এই প্রকল্পের কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই স্বপ্ন যেন এ রাজ্যের কোন মানুষ খোলা আকাশের নিচে না বাস করেন। তারই স্বপ্নের প্রকল্প দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। এদিনের এই আলোচনা চক্রে যে সমস্ত উপভোক্তারা অংশ নিয়েছিলে তারা অত্যন্ত খুশি এই প্রকল্পের আওতায় তাদের নিয়ে আসার জন্য। তারা জানিয়েছেন যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর ছাদের বন্দোবস্ত করে দিয়েছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ পৌর প্রশাসক প্রশাসক মন্ডলীর সদস্য এবং কো-অর্ডিনেটর গণ।
Related Articles
দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হতে চলেছে বাংলা ডেয়ারি।
কলকাতা, ১৮ আগস্ট:- দুগ্ধশিল্পকে চাঙ্গা করতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির পর সম্পূর্ণরূপের রাজ্য সরকারি উদ্যোগে দুগ্ধজাত পণ্যের নতুন সংস্থা চালু হতে চলেছে, যার নাম বাংলা ডেয়ারি। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে […]
দুর্গাপুজোর প্রাক্কালে মেগা হেল্থ চেক আপ ক্যাম্প রিষড়া সাধন কাননে।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- মহালয়ার পূর্ণ লগ্নে রিষড়া সাধন কানন সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে একটি মেগা হেল্প চেকআপ ক্যাম্পের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সকালে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। এবছর সাধন-কাননের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। এই দীর্ঘ বছর ধরে অত্যন্ত শ্রদ্ধা এবং নিষ্ঠাভরে পূজো […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তিতে স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বুধবার বেলুড় মঠে এক স্মারক মুদ্রা ও স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক প্রকাশ হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানান, এটি আমাদের কাছে খুবই গৌরবের। […]








